Howrah Industrial Update: হাওড়ার প্ল্যান্টে বড় মাইলফলক জিন্দালদের, উৎপাদন বাড়ল ৫১%, লগ্নি ৫০ কোটি টাকা
Howrah Industrial Update: প্রক্রিয়াজাত ইস্পাত পণ্য তৈরির সংস্থা জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড উৎপাদন ক্ষেত্রে অর্জন করল এক নতুন মাইলফলক। হাওড়ার রানিহাটি কারখানায় সফলভাবে সংস্কার ও আধুনিকীকরণ করা হল 'কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন' (CGL-5)।
Howrah Industrial Update: প্রক্রিয়াজাত ইস্পাত পণ্য তৈরির সংস্থা জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড উৎপাদন ক্ষেত্রে অর্জন করল এক নতুন মাইলফলক। যা বিসি জিন্দাল গ্রুপের অংশ। হাওড়ার রানিহাটি কারখানায় সফলভাবে সংস্কার ও আধুনিকীকরণ করা হল 'কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইন' (CGL-5)। ৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে এই আধুনিকীকরণের ফলে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা দৈনিক ৫৯০ টন থেকে ৫১ শতাংশ বেড়ে সরাসরি ৮৮৯ টনে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রক্রিয়াজাত ইস্পাত পণ্য তৈরির সংস্থা জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড উৎপাদন ক্ষেত্রে অর্জন করল এক নতুন মাইলফলক। (ছবিটি প্রতীকী)
সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন আপগ্রেডেশনের ফলে জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেডের কোটেড শিট বা প্রলেপযুক্ত স্টিল শিটের বার্ষিক উৎপাদন ক্ষমতা পৌঁছে গিয়েছে প্রায় ১২ লক্ষ টন বা ১.২ মিলিয়ন টন প্রতি বছরে (MTPA)। এছাড়া সংস্থাটির পাইপ উৎপাদন ক্ষমতা রয়েছে বার্ষিক প্রায় ৫ লক্ষ টন। সব মিলিয়ে বিসি জিনদাল গ্রুপের এই ফ্ল্যাগশিপ কোম্পানির মোট ডাউনস্ট্রিম ইস্পাত উৎপাদন ক্ষমতা বর্তমানে পৌঁছে গিয়েছে ১.৬ মিলিয়ন টন প্রতি বছরে।
কী কী পরিবর্তন এল রানিহাটির CGL-5 লাইনে?
ওই সংস্থার তরফে জানানো হয়েছে, উৎপাদন দ্রুত করার পাশাপাশি মান উন্নত করতে একাধিক প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে এই মডিউলে। CGL-5-এর চুল্লির ধারণক্ষমতা ২২ টন প্রতি ঘণ্টা থেকে ১০০ শতাংশেরও বেশি বাড়িয়ে ৪৫ টন প্রতি ঘণ্টা করা হয়েছে। এছাড়া লাইনের গতিবেগ ১৫০ মিটার প্রতি মিনিট থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০ মিটার প্রতি মিনিট।
কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসি জিন্দাল গ্রুপের এক মুখপাত্র বলেন, 'CGL-5-এর আধুনিকীকরণ আমাদের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং পরিকাঠামো আধুনিক করার ধারাবাহিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে আমাদের প্রক্রিয়াজাত ইস্পাতের চাহিদা মেটানোর ক্ষমতা অনেকটা বাড়ল। ২০২৭ সালে আমাদের সংস্থা প্ল্যাটিনাম জুবিলি বা ৭৫ তম বর্ষে পা রাখতে চলেছে। তার আগে সামগ্রিক উৎপাদন ক্ষমতা ১.৬ মিলিয়ন টনে নিয়ে যাওয়া আমাদের পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য এক শক্তিশালী ভিত তৈরি করল।'
Home/Lifestyle/Howrah Industrial Update: হাওড়ার প্ল্যান্টে বড় মাইলফলক জিন্দালদের, উৎপাদন বাড়ল ৫১%, লগ্নি ৫০ কোটি টাকা