বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন বিটরুটের ক্যান্ডি, পদ্ধতি রইল

ছোটদের খাওয়াতে ভীষণ সমস্যা হয় মায়েদের। কখনও অর্ধেক পেট ভর্তি হয় কখনও আবার তাও হয় না। বাচ্চাদের পেট ভরাতে তাই অনেক সময় বাজার চলতির রাসায়নিক খাবারও খাওয়াতে বাধ্য হন মায়েরা। কিন্তু আর চিন্তা করবেন না। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বিট রুট জেলি লাভ ক্যান্ডি।

Published on: Nov 09, 2025 7:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটদের খাওয়াতে ভীষণ সমস্যা হয় মায়েদের। কখনও অর্ধেক পেট ভর্তি হয় কখনও আবার তাও হয় না। বাচ্চাদের পেট ভরাতে তাই অনেক সময় বাজার চলতির রাসায়নিক খাবারও খাওয়াতে বাধ্য হন মায়েরা। কিন্তু আর চিন্তা করবেন না। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বিট রুট জেলি লাভ ক্যান্ডি।

বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন বিটরুটের ক্যান্ডি
বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন বিটরুটের ক্যান্ডি

বিট রুট জেলি লাভ ক্যান্ডি তৈরি করার উপকরণ:

এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আপনার লাগবে একটি বিট, দুটি পাতিলেবু, তিন কাপ জল, হাফ কাপ চিনি এবং তিন টেবিল চামচ কনফ্লাওয়ার।

বিট রুট জেলি লাভ ক্যান্ডি তৈরি করার পদ্ধতি:

প্রথমে বিটগুলোকে ছোট ছোট করে কেটে একটি বড় পাত্র রেখে দিন। এরপর গ্যাস জ্বালিয়ে কিছুক্ষণের জন্য সেগুলি ফোটান। ভালো করে ফোটাতে হবে যাতে সেগুলি একদম জলের সঙ্গে মিশে যায়।

বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে দেখবেন জল লাল হয়ে এসেছে। জল লাল হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন ঠান্ডা হওয়ার জন্য। এবার জলটাকে ছাকনির সাহায্যে পুরোপুরি ছেঁকে নিন।

তরলটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ননস্টিক পাত্র নিয়ে তাতে চিনি এবং কর্নফ্লাওয়ার দিন। ভালো করে গুলে গ্যাস জ্বালিয়ে দিন। এরপর একটি খুন্তি নিয়ে ক্রমাগত নাড়াতে থাকুন যাতে সেটি একে অপরের সঙ্গে পুরোপুরি মিশে যায় এবং জমাট না বাধে।

এরপর একটা সময় দেখবেন বিটের জলটা জমাট বাঁধতে শুরু করেছে। কিন্তু খুন্তি নাড়ানো বন্ধ করবেন না। বেশ কিছুক্ষণ এইভাবে চলতে চলতে দেখবেন জেলির মতো থকথকে ভাব এসেছে।

এরপর যখন প্যানের গা ছেড়ে দিয়ে আসবে এবং পুরোপুরি জেলির মত হয়ে যাবে তখন দিয়ে দেবেন লেবুর রস। আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করে গ্যাস বন্ধ করে দেবেন। এরপর একটি প্লেটে মিশ্রণটি ঢেলে নিন এবং সমানভাবে বিছিয়ে নিন।

এরপর ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিন যাতে একেবারে জমাট বেঁধে যায় জেলি। আধঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিন। আপনি যদি চান নিজের মত কোনও শেপ দিতে পারেন। এবার সুন্দর করে পরিবেশন করুন আপনার প্রিয় বিটরুট জেলি লাভ ক্যান্ডি।

News/Lifestyle/বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন বিটরুটের ক্যান্ডি, পদ্ধতি রইল