Bhai Phonta 2025 Wishes: ভাইফোঁটায় শুভেচ্ছা জানান দূরে থাকা ভাইকে, রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তার হদিশ

Bhai Phonta 2025 Best Wishes: ভাইফোঁটার দিন দূরে থাকা ভাইকে জানান দিনটির শুভেচ্ছা। এখান থেকেই বেছে নিন সেরা শুভেচ্ছাবার্তা।

Published on: Oct 21, 2025, 18:23:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভাইবোনের সম্পর্কের এক নিবিড় সমীকরণ যেন ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। এই বিশেষ দিনে ভাইকে ফোঁটা দিয়ে থাকেষ বোনরা। ফোঁটার পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। তবে ভাইফোঁটার দিন ফোঁটা ছাড়াও দিনটি শুরু করা যেতে পারে শুভেচ্ছাবার্তা বিনিময়ের মাধ্যমে। ভাইফোঁটার দিন শুভেচ্ছা জানাতে পারেন আপনার ভাইকে। কী লিখবেন? এখানে রইল সেরা দশটি শুভেচ্ছবার্তার হদিশ।

ভাইফোঁটায় শুভেচ্ছা জানান দূরে থাকা ভাইকে
ভাইফোঁটায় শুভেচ্ছা জানান দূরে থাকা ভাইকে

ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার সেরা ১০টি শুভেচ্ছা বার্তা

১. "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। ভাই হোক দীর্ঘজীবী, এই কামনায় জানাই শুভ ভাইফোঁটা!"

২. "এই ফোঁটা শুধু ফোঁটা নয়, এই ফোঁটা ভালোবাসার বন্ধন। হাজার কাজের ভিড়েও যেন অটুট থাকে আমাদের এই পবিত্র সম্পর্ক। শুভ ভাইফোঁটা!"

৩. "ধান, দূর্বা আর চন্দনের ফোঁটায় তোমার জীবন ভরে উঠুক আনন্দ আর শান্তিতে। সবসময় ভালো থেকো, আমার প্রিয় ভাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!"

৪. "শৈশবের খুনসুটি থেকে আজকের পথচলা—সবটাই থাকুক অম্লান। ভাইফোঁটার এই দিনে তোমার দীর্ঘায়ু আর সাফল্য কামনা করি। অনেক ভালোবাসা।"

৫. "ভাইফোঁটা মানে শুধু নিয়ম নয়, এ হলো এক অঙ্গীকার। তোমার সুখে-দুঃখে পাশে থাকার প্রতিজ্ঞা করলাম। তোমাকে জানাই একরাশ শুভেচ্ছা।"

৬. "বছর ঘুরে আবার এল ভাইফোঁটা। দূর থেকেও এই কামনা করি, যেন সব বিপদ-আপদ তোমার থেকে দূরে থাকে। ভালোবাসার ফোঁটা পাঠালাম!"

৭. "যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন যমরাজ। সেই প্রথা মেনে আজ আমি তোমার কপালে ফোঁটা দিলাম। তোমার জীবন হোক সুখে ভরা, এটাই আমার প্রার্থনা। শুভ ভাইফোঁটা।"

৮. "পৃথিবীর সব আলো আর আনন্দ যেন তোমার জীবনে আসে। আমার ভাইয়ের জন্য রইল অফুরন্ত স্নেহ আর আশীর্বাদ। শুভ ভাইফোঁটা ২০২৫।"

৯. "ভাই-বোনের সম্পর্ক থাকুক চিরন্তন, এই বন্ধন হোক আরও দৃঢ়। আজকের দিনে শুধু মিষ্টিমুখ নয়, সম্পর্কের মাধুর্যও অনুভব করি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।"

১০. "আমার ভাই আমার গর্ব। সবসময় যেন এমন হাসি-খুশি আর সুস্থ থাকো। ফোঁটা দিলাম, প্রাণ ভরে নাও আশীর্বাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।"