মিষ্টি ছাড়া ভাইফোঁটা অসম্পূর্ণ। কিন্তু দোকান থেকে তো প্রতিবার মিষ্টি কিনে এনে ভাইকে দেন, তার মধ্যে থাকে না কোনও আন্তরিকতা। কিন্তু এবার ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে ফেলুন রসমালাই কেক। আপনার হাতের ছোঁয়ায় সেই বিশেষ রান্না স্পেশাল করে তুলবে ভাইফোঁটাকে।
রসমালাই কেক তৈরির উপকরণ

১ কাপ ময়দা, এক চা চামচ বেকিং পাউডার, এক চিমটি বেকিং সোডা,১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দুটো ডিম, এক টেবিল চামচ গুঁড়ো দুধ, ৭০ গ্রাম চিনি, এক টেবিল চামচ তরল দুধ, ভিনিগার হাফ চা চামচ, রসমালাই এজেন্স হাফ চা চামচ, পরিমাণ মতো হুইপড ক্রিম, কয়েক ফোটা হলুদ রং (খাওয়ার)
রসমালাই কেক তৈরির পদ্ধতি
১. প্রথমে একটি পাত্র নিয়ে তাতে মিশিয়ে নিন ময়দা, বেকিং সোডা, ব্রেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে সেই মিশ্রণের মধ্যে দিন ডিম, চিনি, ভিনেগার, রসমালাই এসেন্স।
২. সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে বেকিং মোল্ডে ঢেলে দিন সেটি। ১৬০ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে রান্না করুন ৩৫ মিনিট। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে ফিলিং করার জন্য দিয়ে দিন কুইট ক্রিম এবং কুচিয়ে রাখা রসমালাই। এরপর কিছুক্ষণ বাদে ওপর থেকে দিয়ে দিন হুইপড ক্রিম, খাবার হলুদ রং, টুকরো করে রাখা রসমালাই।
৩. চাইলে আপনি ফ্রিজে রেখে এটি পরিবেশন করতে পারেন অথবা রান্না করার পরেই পরিবেশন করতে পারেন। এইভাবে বাড়িতেই কেক তৈরি করে বানিয়ে খাওয়ান প্রিয় দাদা অথবা ভাইকে।
{{/usCountry}}৩. চাইলে আপনি ফ্রিজে রেখে এটি পরিবেশন করতে পারেন অথবা রান্না করার পরেই পরিবেশন করতে পারেন। এইভাবে বাড়িতেই কেক তৈরি করে বানিয়ে খাওয়ান প্রিয় দাদা অথবা ভাইকে।
{{/usCountry}}