...
...
Next Story

Makhana Payesh Recipe: বিহার-জয়ের পর মোদীর মুখে মাখানা পায়েশের নাম, কীভাবে বানায় এই সুস্বাদু পরমান্ন? দেখে নিন রেসিপি

Makhana Payesh Recipe At Home: বিহার-জয়ের পর মোদীর মুখে শোনা গেল মাখানার ক্ষীর বা পায়েশের কথা। কীভাবে বানায় এই সুস্বাদু পদটি? দেখে নিন রেসিপি।

Published on: Nov 14, 2025, 21:06:48 IST
Advertisement

বিহারের অভাবনীয় জয়ের পর দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে সরাসরি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের জনগণকে বিপুল জয়ের জন্য জানালেন ধন্যবাদ। পাশাপাশি হেসে বললেন, ‘আজ, বিহারের প্রতিটি ঘরে মাখানা ক্ষীর অবশ্যই পাওয়া যাচ্ছে।’ হিন্দি ভাষায় ক্ষীর বলতে মূলত পায়েশকে বোঝানো হয়ে থাকে। এর আগেও নিজের বক্তৃতায় মাখানার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বহু উপকারিতা এই বিশেষ খাবারটির। আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মাখানা পায়েশ।

বিহার-জয়ের পর মোদীর মুখে মাখানা পায়েশের নাম
বিহার-জয়ের পর মোদীর মুখে মাখানা পায়েশের নাম

মাখানা পায়েস (মাখানা ক্ষীর) রেসিপি

উপকরণ

মাখানা: ১ কাপ

দুধ (ফুল ক্রিম): ১ লিটার

চিনি: ১/২ কাপ (স্বাদমতো কম বা বেশি করতে পারেন)

ঘি: ১ চা চামচ

কাজু ও কিশমিশ: ২ টেবিল চামচ করে

এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ

কেশর (ঐচ্ছিক): সামান্য

পেস্তা ও আমন্ড কুচি: সাজানোর জন্য

তৈরির পদ্ধতি

১. একটি ভারী তলাযুক্ত পাত্র বা প্যানে মাঝারি আঁচে ঘি গরম করুন। মাখানাগুলি ঘিতে দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত এবং মচমচে না হওয়া পর্যন্ত ভাজুন। এই ধাপটি খুব জরুরি, কারণ এটি পায়েসের স্বাদ এবং ঘনত্ব নির্ধারণ করে। ভাজা মাখানা তুলে নিয়ে একটি পাত্রে রাখুন।

২. একই পাত্রে দুধ ঢালুন এবং মাঝারি আঁচে ফোটাতে শুরু করুন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। দুধটি ঘন না হওয়া পর্যন্ত (প্রায় এক-তৃতীয়াংশ কমে না যাওয়া পর্যন্ত) ধীরে ধীরে নাড়তে থাকুন।

৪. ৫-৭ মিনিট পর যখন মাখানা নরম হয়ে যাবে, তখন চিনি বা মিষ্টির বিকল্প যোগ করুন। চিনি গলে গেলে এতে এলাচ গুঁড়ো এবং কেশর মেশান।

৫. কাজু ও কিশমিশ অল্প ঘিতে ভেজে পায়েসের মধ্যে মিশিয়ে দিন।

৬. মাখানা নরম হলে এবং পায়েসের ঘনত্ব আপনার পছন্দমতো হলে আঁচ বন্ধ করে দিন। পায়েসটি ঠান্ডা বা গরম পরিবেশন করা যায়। পরিবেশনের আগে পেস্তা এবং আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিন। এই পায়েসটি খুব দ্রুত তৈরি করা যায় এবং এর স্বাস্থ্য উপকারিতা একে একটি দুর্দান্ত মিষ্টি পদ করে তুলেছে।

 
SHARE THIS ARTICLE ON