Breast Cancer Prevention: স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে এই ভুলগুলি করলেই! সতর্ক হওয়া জরুরি

Breast Cancer Prevention: অতিরিক্ত মদ্যপান মহিলাদের শরীরে স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে মত বিভিন্ন বিশেষজ্ঞের। এছাড়াও মহিলাদের তামাক সেবন থেকেও দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। এতে বাড়তে পারে, ক্যানসারের ঝুঁকি।

Published on: Apr 28, 2026, 10:48:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Breast Cancer Prevention: ক্যানসারের মারণ কামড় গোটা দেশ তথা বিশ্বের বহু মহিলার শুরু শারীরিক যন্ত্রণাই বাড়িয়ে দেয়নি, এই অসুস্থতা বহু মহিলার মানসিক যন্ত্রণাকেও বাড়িয়ে দিয়েছে। মহিলাদের শরীরে ক্যানসার সম্পর্কীয় যন্ত্রণার আরও একটি দিক হল, স্তনের ক্যানসার। স্তন ক্যানসার থেকে নিজেকে সুরক্ষিত থাকতে কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রেই জীবনযাপনের সমস্যার জেরে এই ধরনের ক্যানসারের প্রভাব দেখা যায় বলে জানা যায়। ব্রেস্ট ক্যানসার থেকে দূরে থাকতে কোন কোন ভুলগুলি করা চলবে না জেনে নিন।

স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে এই ভুলগুলি করলেই! সতর্ক হওয়া জরুরি
স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে এই ভুলগুলি করলেই! সতর্ক হওয়া জরুরি

ব্যায়াম

মহিলাদের শরীর সুস্থ ও ফিট রাখতে প্রয়োজন নিয়মিত ব্যায়াম। শারীরিকভাবে যাঁদের অকর্মণ্যতা রয়েছে, বা যাঁরা বেশিরভাগ সময়ে বসে থাকেন , তাঁদের ক্ষেত্রে স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। প্রতি সপ্তাহে তাই প্রয়োজন ১৫০ মিনিটের ব্যায়াম। আর ব্যায়াম না করার ভুলটি কোনও মহিলার ক্ষেত্রে একেবারেই কাম্য নয়।

মদ্যপানে 'না'

অতিরিক্ত মদ্যপান মহিলাদের শরীরে স্তনের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে মত বিভিন্ন বিশেষজ্ঞের। এছাড়াও মহিলাদের তামাক সেবন থেকেও দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। এতে বাড়তে পারে, ক্যানসারের ঝুঁকি।

ডায়েটে ফাঁকি

একটি ভারসাম্যযুক্ত ডায়েট খুবই প্রয়োজনীয়। যাতে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমে যায়,তার জন্য এমন ভারসাম্যের ডায়েট প্রয়োজনীয়। লাল মাংস থেকে দূরে থাকা প্রয়োজন। এছাড়াও খাবারে বাড়তি চিনি, প্রসেসড ফুড ডায়েটে রাখা একেবারেই কাম্য নয়। একই সঙ্গে প্রচুর সবজি, মাছ ও ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বার্থ কন্ট্রোল

বার্থ কন্ট্রোলের চিকিৎসা অনেক সময়ই খারাপ প্রভাব ফেলে মহিলাদের স্বাস্থ্যে। হরমনের পিল শরীরে বড়সড় পরিবর্তন ঘটায়। আর তা বেশি নিলেই শরীরে জন্মাতে পারে ক্যানসারের ঝুঁকি।

ওভার ওয়েট!

মেনোপজ শুরু হওয়ার সময়ে মহিলাদের শরীরের ওজন প্রবলভাবে বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সময়ে নিজের ওজনকে স্বাভাবিক গণ্ডির মধ্যে রাখা প্রয়োজনীয়। অনেক মহিলাই এই সময় নিজের ওজনের দিকে খেয়াল রাখেন না। আর এই ভুল থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More