Walnut Health Benefits: আখরোট খাচ্ছেন? জানেন কি শরীরে কেমন প্রভাব ফেলে এই ফল
Walnut Health Benefits: ক্যালিফোর্নিয়ার ওয়ালনাট কমিশনের তরফে ‘পাওয়ার অব থ্রি’ বলে একটি প্রচার চালানো হচ্ছে। জেনে নিন এটি সম্পর্কে।
Walnut Health Benefits: আখরোট খুব সহজেই কিনতে পাওয়া যায়। এই ফলটি অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, এই ফলটি নিয়মিত খেলে কী হয়।

হালে আমেরিকার The California Walnut Commission প্রচার শুরু করেছে ‘Power of 3’ নামে। এর আগে দু’বছর এই প্রচারটি চলেছে। এবার তৃতীয় বছরে পা দিল ‘Power of 3’। কী এই ‘Power of 3’?
সাধারণ মানুষকে Omega 3 সম্পর্কে সচেতন করে তোলাই এই প্রচারের উদ্দেশ্য। আর সবচেয়ে বেশি মাত্রায় Omega 3 পাওয়া যায় কোথায়? তারও উত্তর দিয়েছে The California Walnut Commission। বলা হয়েছে, আখরোট বা Walnut-এর চেয়ে ভালো মানের Omega 3 আর কোথাও পাওয়া যেতে পারে না।
তবে সাধারণ Omega 3 নয়, আখরোটে যা থাকে, তাকে বলা হয় Omega 3 ALA (alpha-linolenic acid)। এই ALA (alpha-linolenic acid) শরীরের উপর নানা ধরনের প্রভাব ফেলে। দেখা নেওয়া যাক নিয়মিত আখরোট খেলে কী হয়:
- দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত আখরোট খান, তাঁদের হৃদরোগের আশঙ্কা অনেকটা কমে যায়। কারণ এতে থাকা উদ্ভিজ্জ Omega 3 ALA (alpha-linolenic acid) হার্টের নানা ধরনের উপকার করে। এর ফলে হার্টের মধ্যে রক্তজমাট বাঁধার আশঙ্কা কমে। শুধু তাই নয়, শিরা এবং ধমনী দিয়ে রক্ত চলাচলের মাত্রাও ভালো থাকে এই Omega 3 ALA (alpha-linolenic acid)-র কারণে।
- শিশুদের বেড়ে ওঠার সময়ে মস্তিষ্কের বিকাশ অত্যন্ত দরকারি। এই সময়ে তাদের নিয়মিত আখরোট খাওয়ালে মস্তিষ্কের বিকাশ ভালো হয়। শুধু তাই নয়, বেশি বয়সে অনেকের মস্তিষ্ক এবং স্নায়ু দুর্বল হতে থাকে। এই সমস্যাও আটকাতে পারে Omega 3 ALA (alpha-linolenic acid)। ফলে সব বয়সের মানুষকেই আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে The California Walnut Commission-এর তরফে।
- বয়স বাড়লে তার ছাপ পড়বেই। কিন্তু বয়সের ছাপের কতগুলি লক্ষণ রয়েছে। বিশেষ করে ত্বকের উপর প্রভাব পড়ে বয়সের। পেশি দুর্বল হয়ে পড়ে বয়সের কারণে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। এই সব ক’টি জিনিসকেই কিছুটা ঠেকিয়ে রাখতে পারে আখরোটের Omega 3 ALA (alpha-linolenic acid)। নিয়মিত আখরোট খেলে কোষের ধ্বংসের মাত্রা কমে, নতুন স্বাস্থ্যকর কোষ তৈরি হওয়ার হার বাড়ে। এমনই বলা হয়েছে The California Walnut Commission-এর প্রচারে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


