Debojyoti Mishra: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন দেবজ্যোতি মিশ্র, বাঁধলেন বন্দিশ
Debojyoti Mishra: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-কে স্মরণে রেখে বিশিষ্ট সঙ্গীত পরিচালক -বাদ্য যন্ত্রী দেবজ্যোতি মিশ্র সৃষ্টি করলেন রাগ বিভূতি। এই মিশ্র রাগ গ্রাম বাংলার মেঠো সুরকে বুকে বেঁধে রাখে। শুধু রাগ সৃষ্টি করেছেন দেবজ্যোতি এমনটা নয়, সাত মাত্রার তালে একটা গানও বেঁধে ফেলেছেন।
Debojyoti Mishra: দৃশ্যপটে গ্রাম বাংলার সহজ সরল জীবন, জল ভরা পুকুর, ধান ভরা ক্ষেত, গাছের সামিয়ানা ঢাকা মেঠো পথ, শরতে সাদা পেঁজা তুলোর মতো ভরে থাকা কাশ বোন, দূরে কালো ধোঁয়ায় মায়াজাল বুনে ছুটে চলা রেল গাড়ি যেন চলেছে কোনো অচিনপুরের উদ্দ্যেশ্যে, সাথে মন কেমন করা বাঁশির সুর। এভাবেই বিভূতিভূষণ এঁকেছেন এক সরল জীবন উদযাপনের আলপনা তাঁর অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’-তে। অপু, দুর্গা সেই সরলতার প্রতিনিধি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন দেবজ্যোতি মিশ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-কে স্মরণে রেখে বিশিষ্ট সঙ্গীত পরিচালক -বাদ্য যন্ত্রী দেবজ্যোতি মিশ্র সৃষ্টি করলেন রাগ বিভূতি। রাগ বৈশিষ্ট্য এর আরোহণে রাগ দুর্গা, অবরোহণে রাগ ভৈরবী এর উপস্থিতি। এই মিশ্র রাগ গ্রাম বাংলার মেঠো সুরকে বুকে বেঁধে রাখে। শুধু রাগ সৃষ্টি করেছেন দেবজ্যোতি এমনটা নয়, সাত মাত্রার তালে একটা গানও বেঁধে ফেলেছেন।
দেবজ্যোতি মিশ্র সৃষ্টি করলেন রাগ বিভূতি
কেসিসি বৈঠকখানায় বাংলা তথা ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-কে স্মরণ করলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক -বাদ্যযন্ত্রী দেবজ্যোতি মিশ্র এক বিশেষ অনুষ্ঠান পরিবেশন করলেন,গত ১৯ এপ্রিল, ২০২৬, অপুর বাজনা- অপু ট্রিলজির আবহসঙ্গীত।, কেসিসি এর অ্যাম্পেথিয়েটারে।
এই মিশ্র রাগ গ্রাম বাংলার মেঠো সুরকে বুকে বেঁধে রাখে।
পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত সত্যজিৎ রায় এর অমর সৃষ্টির হাত ধরে বিশ্ব দেখতে পেল অপু, দুর্গাকে। এর মধ্যে সুর সংযোজন করলেন পন্ডিত রবি শঙ্কর। সেও এক দুই বন্ধুর গল্প। এদিনের অনুষ্ঠানে উঠে আসলো নানা সুর, সুরে ডুবে থাকা অনেক কথা, গান। অপু-দুর্গার বৃষ্টির দৃশ্য, হরিহর আর সর্বজয়ার হাহাকার সব সুরে, সুরে ফুটে উঠল। দক্ষিণা মোহন ঠাকুর, আলোক নাথ দে, রবিশঙ্কর বাংলার মেঠো সুর পৌঁছে দিলেন বিশ্বের দরবারে। এদিন এঁদের সবাইকে উদযাপন করা হলো।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন দেবজ্যোতি মিশ্র
এদিনের অনুষ্ঠানে বাদ্য যন্ত্রীদের মধ্যে ছিলেন মৈশিলী ( সরোদ ), সৌম্যজ্যোতি ( বাঁশি), দেবায়ন ( এস্রাজ ও তার সানাই ), সুভাষ ( সেতার ), সুদীপ্ত ( ভাইব্রোফোন )। গানে ছিলেন সোনাক্ষী, অরিত্র। উপরি পাওনা ছিল অলোক নাথ দে এর নাতি হাম্পটু এর বাজানো পথের পাঁচালী এর বাঁশির সুর।
দেবজ্যোতি মিশ্র বললেন, ‘আমি খুব খুশি যে বাংলার তথা ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর স্মরণে আমি একটা রাগ সৃষ্টি করেছি। রাগ বিভূতি। সেই রাগে আমারই সৃষ্টি করা বন্দিশ গাওয়া হলো এই বিশেষ অনুষ্ঠানে।’
Home/Lifestyle/Debojyoti Mishra: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে নতুন রাগ সৃষ্টি করলেন দেবজ্যোতি মিশ্র, বাঁধলেন বন্দিশ