...
...
Next Story

Dhanteras 2025 Wishes: ধনতেরাস ২০২৫-এর শুভেচ্ছা জানান পরিচিতদের! কী লিখবেন? রইল সেরা ১০ বার্তা

Dhanteras 2025 Best Wishes & Messages: ধনতেরাসের দিন শুভেচ্ছা জানিয়ে পরিচিতদের পাঠান মেসেজ। কী লিখবেন মেসেজে? রইল সেরা ১০টি শুভেচ্ছাবার্তার খোঁজ।

Published on: Oct 18, 2025 07:30 AM IST
Advertisement

ধনতেরাসের দিন আমরা সকলেই মা লক্ষ্মী, ধনদেবতা কুবের ও ভগবান ধন্বন্তরির থেকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করে থাকি। নিজেদের পাশাপাশি এই দিন পরিবার পরিজন ও আত্মীয়দের জন্যও একই প্রার্থনা থাকে আমাদের। পাশাপাশি পরিচিতদেরও উন্নতি ও সুখ কামনা থাকে আমাদের প্রার্থনায়। এই উপলক্ষে ধনতেরাসের দিন সকলেই সকলকে শুভেচ্ছা জানিয়ে থাকে। কখনও সেটা হোয়াটসঅ্যাপ মেসেজ লিখে, কখনওবা ফেসবুকে লিখে। কিন্তু কী লিখে পাঠাবেন ভাবছেন? এখানে রইল সেরা ১০টি বাংলা শুভেচ্ছাবার্তা।

ধনতেরাস ২০২৫-এর শুভেচ্ছা জানান পরিচিতদের! (ছবি - রয়টার্স)
ধনতেরাস ২০২৫-এর শুভেচ্ছা জানান পরিচিতদের! (ছবি - রয়টার্স)

আরও পড়ুন - Dhanteras 2025: ধনতেরাসের শুভক্ষণে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ বার্তার হদিশ

আরও পড়ুন - Dhanteras 2025: ধনতেরাসে এই ৫ ভুল নৈব নৈব চ, রুষ্ট হবেন মা লক্ষ্মী

ধনতেরাস ২০২৫ সেরা ১০ শুভেচ্ছাবার্তা

১. ধনতেরাসের এই শুভ দিনে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, ধন-সম্পদে ভরে উঠুক আপনার জীবন। শুভ ধনতেরাস!

২. সোনা, রূপা আর সমৃদ্ধির আলোয় আপনার ঘর আলোকিত হোক। শুভ ও মঙ্গলময় হোক আপনার ধন ত্রয়োদশী।

৩. দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপায় আপনার ব্যবসা ও কর্মজীবনে আসুক নতুন সাফল্য। হার্দিক শুভেচ্ছা!

৪. এই ধনতেরাসে আপনার জীবনে সুখ, সুস্বাস্থ্য ও অফুরন্ত আনন্দ নিয়ে আসুক। শুভ কামনা রইল।

৬. আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক। আপনার ও আপনার পরিবারকে জানাই শুভ ধনতেরাস।

৭. সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী আসুক সবার ঘরে! সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।

৮. মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা বজায় থাকুক।

৯. আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। ধনতেরাসের শুভেচ্ছা।

১০. ঝিলমিল আলো আর মুদ্রার শব্দ! এই শুভ তিথিতে আপনার ঘরে প্রবেশ করুক সম্পদ ও আনন্দ। শুভ ধনতেরাস!

 
SHARE THIS ARTICLE ON