Diwali 2025 Best Wishes Quotes Messages Texts Whatsapp Status In Bengali c

Diwali 2025 Best Wishes & Messages: দীপাবলিতে প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠান অনেকেই। কিন্তু কী লিখলে ভালো হয়, তা বুঝে উঠতে পারেন না। এখানে হদিশ রইল সেরা ১০ মেসেজের।

Updated on: Oct 19, 2025, 14:39:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীপাবলি বাঙালির আরেক বড় উৎসব। এই দিন প্রিয়জনদের অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়ে থাকেন। আধুনিক সময়ে মোবাইলে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানোই রীতি। কিন্তু লিখতে গিয়ে অনেকেই ভেবে পান না কী লিখবেন। এখানে রইল সেরা ১০টি বার্তার খোঁজ। বেছে নিতে পারেন এখান থেকে।

দীপাবলিতে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে কী লিখবেন?
দীপাবলিতে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে কী লিখবেন?

দীপাবলি উপলক্ষে সেরা ১০ শুভেচ্ছাবার্তা

১. দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক আপনার জীবন। দেবী লক্ষ্মী ও গণেশ আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। শুভ দীপাবলি!

২. প্রদীপের আলোয় মুছে যাক জীবনের সব কালিমা। এই আলোর উৎসব আপনার জন্য এক নতুন শুরু নিয়ে আসুক। শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।

৩. আলোর রোশনাইয়ে আলোকিত হোক আপনার জীবন, ভরে উঠুক প্রতিটি দিন শান্তি ও সৌভাগ্যে। শুভ দীপাবলি ২০২৫!

৪. এই দীপাবলির পুণ্য লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, উন্নতি, সৌভাগ্য ও সীমাহীন আনন্দ। আপনাকে ও আপনার পরিবারকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। শুভ দীপাবলি!

৫. আঁধার কেটে আলো আসুক ঘরে, নিরাশা কেটে গিয়ে আশা আসুক। এই উৎসবে আপনার জীবন হোক হাসি ও সুখে পূর্ণ। শুভ দীপাবলি!

৬. দীপাবলির রাত যেমন আলোয় ভরে ওঠে, তেমনই আপনার জীবন খুশির আলোয় ভরে উঠুক। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন ধন-সম্পদে ভরে উঠুক। শুভ দীপাবলি!

আরও পড়ুন - কিরীটেশ্বরী সতীপীঠে মন্দির গড়েছিলেন স্বয়ং রানি ভবানী, কুষ্ঠ থেকেও মুক্তি দেন মা

আরও পড়ুন - শ্যামাপোকা সকালে মরে পড়ে থাকে কেন? রয়েছে প্রকৃতির করুণ কাহিনি

৭. আতশবাজির আলোর মাধ্যমে আপনার জীবনে আসুক আনন্দ। অশুভের বিনাশ হোক ও শুভের উদয় হোক। শুভ দীপাবলি!

৮. শুভ দীপাবলি! দীপের আলোয় দূর হোক জীবনের সব অন্ধকার, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক আপনার জগৎ। শুভ দীপাবলি!

৯. এই আলোর উৎসবে আপনার সব স্বপ্ন পূরণ হোক, সকল আশা পূর্ণ হোক, দুঃখগুলো দূরে যাক। সুখে জীবন ভরে যাক। শুভ দীপাবলি!

১০. আলোয় ভুবন ভরিয়ে দে, অন্ধকার দূর করে সৌভাগ্যের প্রতীক হয়ে। কালীপূজা ও দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ দীপাবলি!