...
...
Next Story

Chewing Gum may affect testosterone levels: যৌন সম্পর্কের আগে চুয়িং গাম খাচ্ছেন? বড় ক্ষতি হতে পারে এর ফলে

অনেকেই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে চুয়িং গাম চিবিয়ে নেন। মুখে সুগন্ধ আনতে গিয়ে এই অভ্যাস অন্য সমস্যা ডেকে আনতে পারে।

Published on: Jan 23, 2026 07:00 PM IST
By
Prefer HTon Google
Advertisement

মুখে দুর্গন্ধ হলে, তা তাড়ানোর সহজতম উপায় চুয়িং গাম চিবিয়ে নেওয়া। অনেকেই এই পদ্ধতির দ্বারস্থ হন মুখের দুর্গন্ধ তাড়াতে। বিশেষ করে যৌন সম্পর্কের আগে। কারণ যে মুহূর্তে অন্য জনের সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হচ্ছেন, সেই মুহূর্তে মুখের দুর্গন্ধ সম্পর্কের আনন্দটা অনেকটাই মাটি করে দিতে পারে। কিন্তু জানেন কি এই অভ্যাস অন্য ক্ষতি করতে পারে?

যৌন সম্পর্কের আগে চুয়িং গাম খাচ্ছেন? বড় ক্ষতি হতে পারে এর ফলে
যৌন সম্পর্কের আগে চুয়িং গাম খাচ্ছেন? বড় ক্ষতি হতে পারে এর ফলে

হালে ইউরোলজি নামক মেডিক্যাল জার্নালে চুয়িং গাম এবং যৌন সম্পর্কের ওপর তার প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যৌন সম্পর্কের আগে চুয়িং গাম চেবানো মোটেই কোনও কাজের কথা নয়। বরং এটা রীতিমতো অস্বাস্থ্যকর। বিশেষ করে ছেলেদের জন্য।

এর ফলে কী ক্ষতি হয় ছেলেদের? ছেলেদের যৌন সম্পর্কের জন্য যে হরমোনের ক্ষরণ দরকার, সেই testosterone-এর মাত্রা কমিয়ে দিতে পারে এটি। এর কারণ চুয়িং গামে থাকা পেপারমিন্ট। চায়ের সঙ্গে খুব সামান্য পরিমাণে এই পেপারমিন্ট মিশিয়েও দেখা গিয়েছে, তা খেলে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। মিন্ট চায়ের তুলনায় চুয়িং গামে আরও বেশি মাত্রায় এই পেপারমিন্ট থাকে। ফলে এটি যৌন সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

তবে ক্ষতি শুধু ছেলেদেরই নয়, মেয়েদেরও। যৌন সম্পর্কের সময়ে শরীরে বিশেষ কিছু হরমোনের ওঠানামা হয়। মেয়েরাও শারীরিক সম্পর্কের আগে চুয়িং গাম চিবোলে এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হতে থাকে।

সেক্ষেত্রে কী করা উচিত? চিকিৎসকরা বলছেন, যৌন সম্পর্কের আগে ভালো করে দাঁথ মেজে নিন। যাঁদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে, তাঁরা পেট পরিষ্কার হচ্ছে কি না, সে বিষয়ে নজর দিন, আর দিনে অন্তত দু’বার খাবার খাওয়ার পরে দাঁত মাজুন। সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON