Sweet Recipes For Home: চকোলেট গুজিয়া থেকে মটর-পায়েসের তাক লাগানো পদ বানান বাড়িতে! সহজ প্রণালী একনজরে
Sweet Recipes For Home: মেট্রোপলিটন হোটেল অ্যান্ড স্পা' এর শেফ স্বপনদীপ মুখোপাধ্যায়ের রেসিপি চকোলেট গুজিয়া ও মটরের পায়েসের রেসিপি দেখে নেওয়া যাক।
Sweet Recipes For Home: চিরাচরিত পদ্ধতিতে বাঙালি বাড়িতে পায়েস কিম্বা গুজিয়া হতে দেখা গিয়েছে। গুজিয়া আবার বহু বাড়িতে প্যারাকি নামেও খ্যাত রয়েছে। তবে এবার এই পদগুলিতে আলাদা করে নতু ফ্লেভার যোগ করতে কিছু নতুন রেসিপি সামনে আসছে। একাধিক নামী রেস্তোরাঁর শেফরা তুলে ধরছন তাঁদের রেসিপি। বলছেন, ঘরে বসেই কীভাবে এই জিভে জল আনা মিষ্টি তৈরি করতে পারবেন। 'মেট্রোপলিটন হোটেল অ্যান্ড স্পা' এর শেফ স্বপনদীপ মুখোপাধ্যায়ের রেসিপি চকোলেট গুজিয়া ও মটরের পায়েসের রেসিপি দেখে নেওয়া যাক।

মটরের পায়েস
৭৫ গ্রাম ঘি, ১০ গ্রাম কুচো করে কাটা পেস্তা, কুচো করে কাটা কাজু ১৫ গ্রাম, ১৫ গ্রাম আমন্ড কুচো করে কাটা, কুচিয়ে কাটা কিশমিশ প্রয়োজন এই রান্নার পদের জন্য। এছাড়াও লাগবে, দুধ ৭৫০ মি.লি। ১২০ গ্রাম সবুজ মটরের পেস্ট। চিনি ৮০ গ্রাম। এলাচ গুঁড়ো ৫ গ্রাম। খোয়া ৭৫ গ্রাম।
প্রণালী
প্যানে প্রথমে ঘি গরম করুন। তাতে কাটা পেস্তা , কাজু, আমন্ড, কিশমিশ দিন। এবার তা নাড়তে থাকুন কড়ায়। এতে যোগ করুন দুধ। ফুটিয়ে তা অর্ধেক করে ফেলুন। অন্য একটি প্যানে ঘি গরম করে ফেলুন। তাতে সবুজ মটরের পেস্ট দিয়ে তা নাড়তে থাকুন। এতে যোগ করুন এলাচ। এরপর দুধে ওই মটরের পেস্ট দিয়ে দিন। আপনার মটরের পায়েস তৈরি।
চকোলেট গুজিয়া
চকোলেট গুজিয়া বানাতে লাগবে ঘি। ৫০০ গ্রাম ময়দা। গলিয়ে নেওয়া ঘি ৬ টেবিল চামচ। সিরিয়াল চকো ১০০ গ্রাম ও ২০০ গ্রাম ডার্ক চকোলেট প্রয়োজন।
প্রণালী
তেল সহযোগে মেখে ফেলুন ময়দা। একটু জল দিয়ে ময়দা টাইট করে মেখে নিন। এবার চকোলেট গলিয়ে ফেলুন। তৈরি করুন ডাম্পলিং। এরপর তা ঠান্ডা হতে দিন। এরপর যেভাবে ময়দা মাখার লেচি বানিয়ে তাতে গর্ত করে জায়গা করে নিন। ঢেলে দিন ঠান্ডা হওয়া চকোলেট। এরপর ময়দার অংশের মুখ বন্ধ করুন। এরপর ঘি বা তেলে সোনালি করে তা ভেজে নিন। পরিবেশনের সময় দেবেন গলিয়ে নেওয়া চকোলেট।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


