মাগুর মাছ খান? কী হয় এটি খেলে? ভালো করে জেনে নিন, কী দেখে কিনবেন

Magur Fish: মাগুর মাছ খেলে কী হয়? মাগুর কেনার আগে কী কী দেখে নিতে হবে? সব গাইডলাইন রইল এখানে।

Published on: Jan 26, 2026, 10:02:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাছে ভাতে বাঙালি। কিন্তু আমরা প্রতিদিন একই জাতের মাছ খাই না। নানা জাতের মাছ ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয় বাঙালি বাড়িতে। আর এর মধ্যে মাগুর হল একটি অতি পরিচিত মাছ। কিন্তু জানেন কি, এই মাছ খেলে শরীরে কী হয়? জেনে নিন এখনই।

মাগুর মাছ খান? কী হয় এটি খেলে? ভালো করে জেনে নিন, কী দেখে কিনবেন
মাগুর মাছ খান? কী হয় এটি খেলে? ভালো করে জেনে নিন, কী দেখে কিনবেন

রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভোগা মানুষকে চিকিৎসকরা জিওল মাছ খেতে বলেন। জিওল মাছের মধ্যে মাগুর মাছ অন্যতম। এই মাছের একাধিক উপকারিতা রয়েছে। বাজার থেকে কিনে এসব মাছ বাড়িতে রেখে খেতে পারেন। তবে মাগুর সম্পর্কে ভালো করে জেনে তবেই খাওয়া উচিত।

মাগুর মাছে যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনই খেতেও সুস্বাদু। ১০০ গ্রাম মাগুর মাছে আছে ৮৬ ক্যালোরি,১৫ গ্রাম প্রোটিন, ২১০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২৯০ মিলিগ্রাম ফসফরাস ও শূন্য দশমিক ৭ মিলিগ্রাম আয়রন। দেশি মাগুর মাছে শরীরের উপযোগী লৌহ অধিক পরিমাণে আছে। এগুলি সবই শরীরের নানা কাজে লাগে। তবে মাগুর কেনার আগে একটি কথা মাথায় রাখতেই হবে।

মাগুর মাছ বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। তবে এ মাছের ঝোল রান্না রোগীর খাদ্য হিসাবে কাজ করে। এই মাছে প্রচুর পরিমানে আয়রন রয়েছে। আয়রন আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে। তার মধ্যে প্রথমেই রয়েছে অ্যানিমিয়ার সমস্যা কমানো।

মাগুর মাছ চোখের জন্য খুবই উপকারী। এতে থাকা ফসফরাস চোখের জন্য খুব ভালো। তাই বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এই মাছ দারুণ কাজে লাগতে পারে।

মাগুর মাছ সহজপাচ্য এবং মাছের কাঁটা নরম হওয়ায় সহজেই হজম হয়ে শরীর গঠনে ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। যে সব রোগী ক্যালসিয়ামের অভাবে ভুগছেন, তাঁরা নিয়মিত মাগুর মাছ খেলে এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়।

এছাড়াও নিয়মিত মাগুর মাছ খেলে কফের সমস্যা কমে। সদ্য মা হয়েছে যাঁরা, তাঁদের দুধ ও শক্তি বাড়ে। ফলে এই মাছ তাঁদের জন্যও খুবই উপকারী হতে পারে।

বাতের ব্যথা কমাতে মাগুর মাছের কোনও জুড়ি নেই। যাঁদের হাড় দুর্বল হয়েছে, কোমরে আর পায়েবাতের সমস্যা দেখা দিয়েছে, তাঁরা এই মাগুর মাছ খেতে পারেন। এতে ব্যথা কমার সম্ভাবনা থাকে।

তবে এত উপকারী হলেও মাগুর কেনার সময়ে কয়েকটি কথা মাথায় রাখতেই হবে। মাগুর মাছ নানা আকারের হতে পারে। কিন্তু মাছের আকার যাতে তাড়াতাড়ি বাড়ে, সে জন্য অনেক মাছচাষিরা নানা রকমের হরমোন ইনঞ্জেক্ট করেন মাছের শরীরে। সেই জন্য বাজারে গিয়ে বড় আকারের মাগুর মাছ দেখলেও তা কিনবেন না, এড়িয়ে যাবেন। ছোট সাইজের মাগুর মাছ কিনুন। তাতে অনেক বেশি উপকার পাওয়া যাবে। হাইব্রিড মাগুর মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More