Cholesterol Conrol: এই ৯টি জিনিস নিয়মিত খান, নিয়ন্ত্রণে থাকবে আপনার কোলেস্টেরল
Cholesterol Conrol: আমলা থেকে গুগ্গুল— এই সব ভেষজ উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরের আরও নানা রকমের উপকার করে।
Cholesterol Conrol: কোলেস্টেরল যে কোনও মানুষের জন্য নানা ধরনের বিপদের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হৃদরোগের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে এর ফলে। কিন্তু আয়ুর্বেদে এমন বেশ কিছু উপাদান রয়েছে, যেগুলি এই সমস্যা কমিয়ে দিতে পারে।

আমলকি: কাঁচা আমলিকে খেলে বিপুল উপকার পাওয়া যায়। কিন্তু সেটি সম্ভব না হলে আমলকি চূর্ণ, আমলকির ট্যাবলেট খেতে পারেন। তাতে সমস্যা কমবে।
জিরে, ধনে এবং মৌরি: এই তিনটি দিয়ে পানীয় বানিয়ে নিতে পারেন। চায়ের মতো করে খেতে পারেন। সেটি ভালো না লাগলে তিনটি একসঙ্গে মুখে রাখতে পারেন। ভারী খাবারের পরে এগুি হজম করাতে সাহায্য করবে।
রসুন: খালি পেটে রসুনের একটি করে কোয়া খান। তাতেও কমে যাবে কোলেস্টেরলের মাত্রা।
লেবু এবং ভিনিগার: ভারী খাবার খাওয়ার পরে হাল্কা গরম জলে লেবু এবং ভিনিগার মিশিয়ে খান। তাতে কোলেস্টেরলের মাত্রা কমবে।
আদা: এমনিও মাঝে মধ্যে আদা কুচি খেতে পারেন। সকালে খালি পেটে গরম জলে অল্প আদার গুঁড়ো মিশিয়ে সেটিও খেতে পারেন। তাতেও কোলেস্টেরলের মাত্রা কমবে।
অর্জুন গাছের ছাল: চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটি। তাতে কোলেস্টেরলের মাত্রা কমবে। তবে অর্জুন ট্যাবলেটও পাওয়া যায়। সেটিও খেতে পারেন।
গুগ্গুল: ত্রিফলার সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এমনিও খালি মুখে খেতে পারেন এটি। তাতে কমবে কোলেস্টেরলের সমস্যা।
ত্রিফলা: আমলকি, হরিতকি, বহেরা— এই তিনটি মিশিয়ে ত্রিফলা। সকালে খালি পেটে ত্রিফলার জল খেলে কোলেস্টেরলের মাত্রা কমে।
যষ্ঠিমধু: চায়ের সঙ্গে খেতে পারেন। আলাদা করে যষ্ঠিমধুও খেতে পারেন। তাতে কমবে কোলেস্টেরলের সমস্যা।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


