বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিন্তু একজন সাধারণ বিলিয়নেয়ারের মতো জীবনযাপন করেন না তিনি। ফোর্বসের তথ্য অনুসারে, টেসলা এবং স্পেসএক্সের সিইওর বর্তমান সম্পদের পরিমাণ ৪০৯ বিলিয়ন বা ৪০ হাজার ৯০০ কোটি ডলার। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেশিরভাগ ধনী ব্যক্তিরা যে জিনিসগুলি উপভোগ করেন সেগুলিতে তিনি অর্থ ব্যয় করেন না। যেমন ধনী ব্যক্তিরা প্রাসাদ, অভিনব খাবার বা দামি গাড়িতে অর্থ ব্যয় করেন। কিন্তু ইলন মাস্ক তাতে খরচ করেন না। তার জীবনে তিনি চারটি জিনিসে মোটেই বেশি টাকা খরচ করতে রাজি নন।
৪ জিনিসে কখনও অর্থব্যয় করেন না ইলন মাস্ক (AFP)
আরও পড়ুন - চাকরির পরীক্ষাতেও কেন বৈদিক গণিত দরকার? বিশেষ ওয়ার্কশপে বোঝালেন অরবিন্দ সিং
১. বাড়ি - সাধারণত ধনী ব্যক্তি মানেই বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবের পিছনে মোটেই টাকা খরচ করেন না ইলন মাস্ক। গত দুই বছরে তিনি তাঁর সাতটি বাড়ি বিক্রি করে দিয়েছেন। তাঁর কাছে এটা বাজে খরচের মতোই একটি জিনিস।
২. দামি খাবার - মাত্র এক ডলার দামের খাবার খেয়েও সারাদিন কাটিয়ে দিতে পারেন ইলন মাস্ক। তাঁর কথায়, এই শিক্ষা তিনি অনেক আগে থেকেই আয়ত্ত করেছেন। ফলে তার অসুবিধা হয় না। দামি খাবারের পিছনে তিনি বেশি টাকা খরচ করা পছন্দ করেন না।
আরও পড়ুন - ফ্রন্ট না ব্যাক? ব্লাউজের হুক কোনদিকে থাকলে এই গরমে স্টাইল, আরাম দুটোই পাবেন?
৩. দামি আসবাব - অনেকেই বাড়ি করার পর মন দেন দামি আসবাব কেনার দিকে। কিন্তু এসবে কোনও ঝোঁক নেই ইলন মাস্কের। তাঁর কথায় এগুলিও একরকম বাজে খরচের তালিকায় পড়ে। মাঝে মাঝে তিনি নাকি রীতিমতো দারিদ্র সীমার নিচে বাস করেন।
৪. গাড়ি - একবার এক মিলিয়ন ডলার দিয়ে একটি ম্যাকলারেন এফ ১ মডেলের গাড়ি কিনেছিলেন ইলন। কিন্তু টেস্ট ড্রাইভের সময়ই গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়ির কোনও ইনসুরেন্স করানো ছিল না। সেই গাড়ি কিন্তু আর পাল্টাননি তিনি। তার পর থেকে টেসলার গাড়িই চালান তিনি।
Home/Lifestyle/Elon Musk: বাজে খরচ! এই ৪ জিনিসে কখনও অর্থব্যয় করেন না ইলন মাস্ক! কারণ জানিয়েছেন নিজেই