...
...
Next Story

ফাদার্স ডে-তে বাবাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চান? রইল সেরা ১০ বার্তা

ফাদার্স ডে-তে বাবাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে অনেকেই শুভেচ্ছা জানান। পাশাপাশি কেউ কেউ কার্ড লিখেও বাবাকে দেন। কিন্তু বার্তা হিসেবে কী লিখবেন? রইল সেরা ১০ বিশেষ বার্তার খোঁজ।

Published on: Jun 14, 2025, 20:54:09 IST
By ,
Prefer HTon Google
Advertisement

ফাদার্স ডে বাবাকে সম্মান জানানোর একটি বিশেষ দিন। বাবা এমন একজন যিনি নীরবে আমাদের জন্য পরিশ্রম করে চলেছেন। এই দিনে আমরা বাবার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করার রীতি রয়েছে। বাবা এমন এক ব্যক্তি যাকে পরিবারের স্তম্ভ বলা যায়। পরিশ্রম, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তিনি আমাদের বড় করে তোলেন। তিনি আমাদের পথপ্রদর্শক, বন্ধু এবং সেরা শিক্ষক। ফাদার্স ডে-তে বাবাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হোয়াটসঅ্যাপে বা মেসেজে পাঠাতে পারেন এই বার্তা। অথবা কার্ডেও লিখতে পারেন এই শুভেচ্ছাবার্তা।

রইল সেরা ১০ বার্তা
রইল সেরা ১০ বার্তা

আরও পড়ুন - কিছুদিনেই বড় সংঘর্ষ! জুলাই মাস নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী রীতিমতো ভয় ধরানো

ফাদার্স ডে-র জন্য সেরা ১০ শুভেচ্ছাবার্তা

১. বাবা, তুমি আমার সুপারহিরো! ফাদার্স ডে-র অনেক শুভেচ্ছা।

২. আমার জীবনের সেরা শিক্ষক আর বন্ধু তুমি। হ্যাপি ফাদার্স ডে!

৩. তোমার হাত ধরে চলতে শিখেছি, তোমার ছায়ায় বড় হয়েছি। বাবা, তোমাকে জানাই ফাদার্স ডে-র অনেক ভালোবাসা।

৪. আমার সব আবদার আর স্বপ্ন পূরণের কারিগর তুমি। তোমাকে পেয়ে আমি ধন্য। হ্যাপি ফাদার্স ডে!

৫. তুমি শুধু বাবা নও, তুমি আমার পথপ্রদর্শক, আমার অনুপ্রেরণা। ফাদার্স ডে-তে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আরও পড়ুন -জগন্নাথ মন্দির থেকে বাড়িতে আনুন এই ৩টি জিনিস, অর্থভাগ্যে ভাঁটা পড়বে না আর

৬. শত ব্যস্ততার মাঝেও তুমি সবসময় আমার পাশে ছিলে, আছো আর থাকবে। বাবা, তোমায় জানাই ফাদার্স ডে-র শুভেচ্ছা।

৮. আমার জীবনের প্রতিটা ধাপে তোমার সমর্থন আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ফাদার্স ডে-র অনেক শুভেচ্ছা, বাবা।

৯. তুমি আমার শক্তি, আমার সাহস। তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। ফাদার্স ডে-তে অনেক ভালোবাসা।

১০. আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার বাবা। ফাদার্স ডে-তে তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধা।

 
SHARE THIS ARTICLE ON