...
...
Next Story

ফাদার্স ডে-তে কী দেবেন এখনও ঠিক করতে পারেননি? এই ১০ উপহার কয়েক ঘণ্টার মধ্যেই কিনে দিতে পারেন

কাল ১৫ই জুন ফাদার্স ডে! অনেকেই কাজের চাপে হয়তো উপহার কিনতে ভুলে গিয়েছেন। শেষ মুহূর্তে কী দেওয়া যায়, তা ভাবছেন নিশ্চয়ই? তেমনই কিছু উপহারের খোঁজ রইল এখানে।

Published on: Jun 14, 2025 09:15 PM IST
By ,
Prefer HTon Google
Advertisement

ফাদার্স ডে-তে বাবাকে একটা উপহার না দিলেই নয়। কিন্তু কাজের চাপে সে কথা বেমালুম সরে গিয়েছে মাথা থেকে। এই অবস্থায় দেখে নিতে পারেন এই উপহারের তালিকা। এগুলি একদিনের নোটিসে কিনে উপহার দেওয়াই যায় বাবাকে।

ফাদার্স ডে-র সেরা ১০ উপহার

এই ১০ উপহার দ্রুত কেনা যায় কিন্তু
এই ১০ উপহার দ্রুত কেনা যায় কিন্তু

১. গ্রুমিং কিট/সেল্ফ-কেয়ার হ্যাম্পার: বাবারা প্রায়শই নিজের যত্নের বিষয়ে উদাসীন হন। একটি ভালো মানের শেভিং কিট, একটি সুন্দর পারফিউম, বিয়ার্ড অয়েল সেট বা একটি সাধারণ স্কিনকেয়ার কম্বো দুর্দান্ত উপহার হতে পারে। দ্রুত ডেলিভারি দেয় এমন সংস্থা থেকে অর্ডার দিন।

আরও পড়ুন - ফাদার্স ডে-তে বাবাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চান? রইল সেরা ১০ বার্তা

২. স্মার্ট গ্যাজেট: আপনার বাবা যদি টেক-স্যাভি হন, তাহলে ওয়্যারলেস ইয়ারবাড, একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার বা একটি স্মার্টওয়াচ দিতে পারেন। এগুলি সহজেই পাওয়া যায় এবং প্রায়শই ইলেকট্রনিক্স দোকান থেকে দ্রুত কেনা যায় বা দ্রুত ডেলিভারির জন্য অর্ডার করা যায়।

৩. প্রিয় মিষ্টি/নোনতা খাবার/ড্রাই ফ্রুটস: তাঁর প্রিয় মিষ্টির একটি বাক্স (যেমন লাড্ডু, বরফি), সবসময়ই দারুণ উপহার। দিনের দিন মিষ্টির দোকান থেকে কিনে এটি উপহার হিসেবে দিতে পারেন।

৪. একটি ভালো বই: বাবা যদি পড়তে ভালোবাসেন, তাহলে তাঁর প্রিয় লেখকের বই কিনে উপহার দিতে পারেন। এতে তিনি বেশ খুশিই হবেন। তবে বই একদিনে ডেলিভারি দেয় এমন সংস্থার থেকে অর্ডার দিতে হবে। নতুবা চলে যেতে হবে কাছাকাছি বইয়ের দোকানে।

৬. তাঁর প্রিয় খাবার রান্না করুন: ঘরে তৈরি খাবারের মতো উপহার আর কিছু বলতে পারে না। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবার পর্যন্ত তাঁর সমস্ত প্রিয় পদ তৈরি করুন এবং তাঁকে বিশ্রাম নিতে দিন।

আরও পড়ুন - কিছুদিনেই বড় সংঘর্ষ! জুলাই মাস নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী রীতিমতো ভয় ধরানো

৭. একসঙ্গে ভালো সময় কাটান: এটি প্রায়শই সবচেয়ে মূল্যবান উপহার হয়। পুরো দিনটি তাঁকে সময় দিন। তাঁর প্রিয় সিনেমা দেখুন, তাঁর গল্প শুনুন, একটি খেলা খেলুন বা কেবল বসে আড্ডা দিন।

৯. হাতে লেখা চিঠি: আপনার কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করে একটি চিঠি লিখুন। এছাড়াও আপনি তাঁর সঙ্গে আপনার প্রিয় স্মৃতিগুলি বা তাঁর সম্পর্কে আপনার প্রশংসার বিষয়গুলি ছোট ছোট নোটে লিখে একটি বয়াম ভর্তি করে দিতে পারেন।

১০. পোশাক: বাবারা নিজেদের পোশাক সম্পর্কে প্রায়ই উদাসীন হন। তাই এই সুযোগে পরিচিত দোকান থেকে একটি পোশাক কিনে এনে বাবাকে উপহার দিতে পারেন।

 
SHARE THIS ARTICLE ON