Mouth Freshener Health Benefits: ক্যানসার-রোধক হিসাবে উপকারী মৌরি! জেনে নিন এর বাকি গুণাগুণ
Mouth Freshener Health Benefits: মৌরিতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেশিয়াম। অনেকেই মৌরিকে ওজন কমানোর জন্য পছন্দ করেন। তবে ক্যানসার রোধক হিসাবে মৌরির গুণ অপরিসীম। বলা হয়, ব্রেস্ট ক্যানসার, লিভার ক্যানসার রোধে মৌরির গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Mouth Freshener Health Benefits: ভুরিভোজই হোক বা বাড়ির চেনা রান্নাবান্না, খাওয়ার পর প্রাণের সুখে মৌরি চিবিয়ে ফেলার আনন্দই আলাদা! এমন কোনও বাঙালি হেঁসেল মেলেনা যেখানে পাঁচ ফোরন নেই, আর সেই পাঁচ ফোরনের অন্যতম অংশ হল মৌরি। এছাড়াও মুখ সুদ্দি হিসাবে এর খ্যাতিও বিশ্বময়। ফ্রান্স সহ একাধিক ইউরোপিয় দেশে খাবারের পদ রান্নার সময় মৌরির ব্যবহার করা হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মৌরির স্বাস্থ্যগত বহু উপকারিতা রয়েছে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সমস্ত উপকারিতায়।

মৌরির গুণ
মৌরি শুধু ভারত নয়, বিশ্বের নানান প্রান্তের রান্নায় ব্যবহার করা হয়। মূলত , হজমের সুবিধার জন্য মৌরিকে মুখসুদ্দি হিসাবে ব্যবহার করা হয়। তবে, রোমের বাসিন্দারা এটিকে মেদ ঝরানোর জন্য ব্যবহার করে থাকেন। অনেক সময় চিনির সঙ্গে, মৌরি দিয়ে খাওয়ার পর খাওয়া হয়। তবে, অনেক সময় সুকনোভাবে মৌরিকে রোস্ট করে বা সুকনো খোলায় ভেজেও অনেকে তা খেতে পছন্দ করেন।
ক্যানসার রোধক
মৌরিতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেশিয়াম। অনেকেই মৌরিকে ওজন কমানোর জন্য পছন্দ করেন। তবে ক্যানসার রোধক হিসাবে মৌরির গুণ অপরিসীম। বলা হয়, ব্রেস্ট ক্যানসার, লিভার ক্যানসার রোধে মৌরির গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সদ্য মা হওয়া মহিলাদের জন্য প্রয়োজনীয়
যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য মৌরির গুরুত্ব অপরিসীম। মৌরিতে রয়েছে অ্যানিথোল। বলা হয়, যে মহিলারা সদ্য মা হয়েছেন, যাঁদের সন্তানরা মাতৃদুগ্ধ পান করে, তাঁদের জন্য মৌরি উপকারি।
আয়ুর্বেদ গুণাগুণ
আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবেশ্বর জানিয়েছেন, মৌরি হল একটি প্রাচীন ভারতীয় মশলার অংশ। বহু যুগ ধরে ভারতের বিভিন্ন রান্নার পদে এই মৌরির গুণ দেখতে পাওয়া যায়। তবে, মৌরি সেই সমস্ত মশলার মধ্যে এমনই এক অংশ যা শুধু মুখে খাওয়া যায়। এছাড়াও হৃদরোগ সংক্রান্ত সমস্যায় মৌরি কার্যকরি। অন্যদিকে, আয়ুর্বেদীয় মতে , হজমের ক্ষেত্রে খুবই সুবিধা দিয়ে থাকে মৌরি।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


