Bay Leaves Health Benefits: রোজ নানাভাবে ব্যবহার করুন তেজপাতা, মানসিক চাপ থেকে চর্মরোগ, দূর হবে সব কিছু

বাঙালি রান্নায় তেজপাতা অতি পরিচিত একটি উপাদান। কিন্তু বহু সমস্যার সমাধান করতে পারে এটি। জেনে নিন, কীভাবে।

Published on: Feb 1, 2026, 14:16:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ডালে বা তরকারিতে তেজপাতা অনেকেই ব্যবহার করেন। এই পাতার গুণে রান্নার স্বাদই বদলে যায়। দুর্দান্ত সুগন্ধ এসে যায় খাবারে। কিন্তু জানেন কি এছাড়াও তেজপাতার অনেক গুণ।

রোজ নানাভাবে ব্যবহার করুন তেজপাতা, মানসিক চাপ থেকে চর্মরোগ, দূর হবে সব কিছু
রোজ নানাভাবে ব্যবহার করুন তেজপাতা, মানসিক চাপ থেকে চর্মরোগ, দূর হবে সব কিছু

রান্নায় নিয়মিত তেজপাতা ব্যবহার করলে তাতে বহু ধরনের অসুখ সেরে যেতে পারে বা বহু ধরনের অসুখের আশঙ্কা কমতে পারে। তবে কিছু নিয়ম মেনে ব্য়বহার করতে হবে তেজপাতা।

রান্নায় নিয়মিত তেজপাতা ব্যবহার করলে, প্রথম যে উপকারটি পাওয়া যায়, সেটি হল, শ্বাসকষ্টের সমস্যা কমে এর ফলে। করোনাকালে তাই এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ফুসফুসের উপকার করতে এই পাতা নিয়মিত রান্নায় ব্যবহার করুন।

তেজপাতার আরও বড় গুণ হল, চর্মরোগের সমস্যা কমানো। যাঁদের এই জাতীয় সমস্যা দেখা দেয়, তাঁরা নিয়মিত তেজপাতা ব্যবহার করুন রান্নায়। অনেকে তেজপাতা বেটে পেস্ট বানিয়ে, সেটি চর্মরোগে আক্রান্ত জায়গায় ব্যবহার করেন। এতে রোগ কমে।

মানসিক চাপ কমাতে প্রচণ্ড সাহায্য করে তেজপাতা। তবে তার জন্য একটি নিয়ম মেনে এটি ব্যবহার করতে হয়। জেনে নিন কীভাবে ব্যবহার করবে পাতাটি।

বাড়ির বাইরে কোথাও একটা শুকনো তেজপাতায় আগুন জ্বালিয়ে নিন। তার পরে সেটি একটি মাটির পাত্রে রেখে দিন। এতে ধোঁয়া তৈরি হবে।

তেজপাতা থেকে ধোঁওয়া উঠতে শুরু করলে, সেটি ঘরের মধ্যে মাটির পাত্রে রেখে দিন। তাতে ঘর তেজপাতার ধোঁয়ায় ভরে যাবে। এই ধোঁয়া মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয়। তাছাড়া নানা ধরনের কীটপতঙ্গও তাড়ায়।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More