Hair Care Tips: চুল দ্রুত ঘন আর লম্বা করতে চান? এই ৩টি সহজ ঘরোয়া উপায়েই পারেন সেটি করতে
নানা কারণে উঠে যায়। ঘরোয়া উপায়ে সহজেই সামলে নিতে পারেন এই সমস্যা। জেনে নিন কীভাবে।
নানা কারণে চুল উঠে যেতে পারে, কমে যেতে পারে চুলের ঘনত্ব। কিন্তু ঘন এবং লম্বা চুল ফিরে পাওয়া মোটেই কঠিন কোনও কাজ নয়। কয়েকটি ঘরোয়া উপায়ে সহজেই চুলের যত্ন নেওয়া সম্ভব।

কীভাবে লম্বা এবং ঘন চুল ফিরে পাবেন?
এর আগে জেনে নেওয়া দরকার, কোন কোন কারণে চুল পড়ে যায় বা পাতলা হয়ে যায়।
- অপুষ্টি
- চুলে নানা রাসয়নিকের ব্যবহার
- চুল শুকোনোর যন্ত্র অতিরিক্ত মাত্রায় ব্যবহার
- ভুল চিরুনি ব্যবহার
- চুলের আর্দ্রতা কমে যাওয়া
- ঘুম কমে যাওয়া
- দুশ্চিন্তা
এবার দেখে নেওয়া যাক, প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে চুল পড়া আটকাবেন কী করে?
- ডিম: ডিমে নানাপুষ্টিগুণ রয়েছে। এর অনেকগুলিই চুল পড়া আটকে দিতে পারে। ডিমের সাদা অংশ প্রথমে আলাদা করে নিন। তার মধ্যে এক চামচ করে অলিভ অয়েল আর মধু মেশান। ভালো করে মিশিয়ে নিন। চুলে মাখিয়ে রাখুন এই মিশ্রণ। ২০ মিনিট রেখে দেওয়ার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
- মেথি: এতে প্রচুর প্রোটিন আর নিকোটিনিক অ্যাসিড রয়েছে। এক চামচ মেথির অল্প জলে মিশিয়ে নিন। এটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট পানিয়ে নিন। পেস্টটিতে সামান্য নারকেল তেল মেশান। এবার চুলে আর চুলের গোড়ায় লাগান। আধ ঘণ্টা রেখে দিন। হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
- গ্রিন টি: এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। চুল পড়া আটকাতে এবং দ্রুত চুলের বৃদ্ধিতে এটি দারুণ কাজে লাগে। চুলের গোড়ায় এই চায়ের রস এক ঘণ্টা লাগিয়ে রাখুন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


