Haircare tips: টাক পড়া আটকাতে চান? চান, নতুন চুল গজাক? আজ থেকে এই নিয়মগুলি মেনে চলুন
মাথার তালু শুকিয়ে গেলে খুসকির পরিমাণ বাড়ে। আর তাতে চুল উঠতে থাকে। টাক পড়া থেকে বাঁচতে কী কী করবেন? রইল সহজ রাস্তা।
আপনি কি জানেন চুল পড়ার সবচেয়ে বড় কারণগুলির একটি হল খুসকি। এটির কারণে ত্বক একেবারে শুকিয়ে যায়। আর সেটিই চুল উঠে যাওয়ার সবচেয়ে বড় কারণ। কী করে কমাবেন এই খুসকির অত্যাচার? রইল পাঁচটি রাস্তা।

১। নারকেল তেলের সঙ্গে দই মিশিয়ে মাথায় মাখুন। খুসকি তাড়ানোর এর চেয়ে ভালো উপায় আর হয় না। নিয়মিত এই মিশ্রণ মাথায় লাগালে খুসকি দ্রুত কমে যায়।
২। এমন খাবার খান, যাতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ রয়েছে। ওমেগা-৩ খুসকি কমাতে ব্যাপকভাবে সাহায্য করতে পারে।
৩। চুলের জন্য নিত্যনতুন দ্রব্য ব্যবহার করবেন না। দেখে নিন, কোন ধরনের প্রোডাক্ট আপনার চুলে ভালোভাবে কাজ করে। সেটিই নিয়মিত ব্যবহার করুন। সেটি বদলাবেন না। তাতে চুলেরও নতুন দ্রব্যের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। এবং এর মধ্যে চুলের ক্ষতিও হবে।
৪। শ্যাম্পু করার সময়ে একটি কথা খেয়াল রাখুন। মনে রাখবেন, গোটা চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুলেন কি না, তা নিয়ে বিশেষ কিছু যায় আসে না। বরং বেশি করে চেষ্টা করুন তালু ধুতে। তাতে খুসকির আশঙ্কা কমবে।
৫। ঠিকভাবে চুল আঁচরান। মনে রাখবেন, প্রথমে চুলের ডগার দিকের জট ছাড়িয়ে নেবেন। তার পরে গোড়ার দিকটি আঁচরাবেন। না হলে চুল উঠে যাওয়ার আশঙ্কা বাড়বে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


