Happy Kali Puja 2025: মেসেজেই প্রিয়জনদের লিখে পাঠান কালীপুজোর শুভেচ্ছা, দেখে নিন সেরা ১০ বার্তা
Happy Kali Puja 2025 Best Wishes Messages: কালীপুজোয় প্রিয়জনদের মেসেজে শুভেচ্ছাবার্তা লিখে পাঠান অনেকেই। কিন্তু লেখার সময় সহজে কী লিখবেন তা মাথায় আসে না। এখান থেকে দেখে নিতে পারেন সেরা ১০টি মেসেজ।
দুর্গাপুজোর পর বাঙালির সেরা উৎসব হল কালীপুজো। এই দিনে বাঙালিরা মেতে ওঠেন আলোর উৎসবে। পাশাপাশি বন্ধুবান্ধবদের নিয়ে বাজি ফাটানো তো রয়েছেই। এছাড়াও, অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন সপরিবারে বা বন্ধুদের সঙ্গে। কালীপুজোকে ঘিরে সারা বাংলাতেই এক আলাদা ধরনের উন্মাদনা রয়েছে। এই দিন সকাল সকাল আত্মীয় পরিজনদের শুভেচ্ছা জানানোও বহু পুরনো রীতি। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফোনেই সকলে শুভেচ্ছা জানিয়ে থাকেন। সেই মতো শুভেচ্ছাবার্তা পাঠাতে হলে কী লিখবেন ভাবছেন? দেখে নিন এখানেই।