Woman Health Tips: মোচার উপকারিতা তো জানেনই! মহিলাদের স্বাস্থ্য ভালো রাখতে মোচার পাঁচনের গুণ অবাক করার মতো
Woman Health Tips: বিশেষজ্ঞদের মতে, মোচায় ফাইবার , প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই থাকে। বলা হয় কলা গাছের ফুল থেকে ফল, পাতা, সব কিছুতেই রয়েছে নানান ধরনের উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, মোচা দিয়ে বানানো পাঁচনে বহু স্বাস্থ্য-উপকারিতা রয়েছে।
Woman Health Tips: এমন কোনও বাঙালি বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর যেখানে মোচা রান্না হয় না! মোচার ঘণ্ট থেকে 'কাঁচা তেল' দিয়ে 'মোচা ভাতে' বাঙালির দুপুরের পাতে পড়লেই তা সাপটে খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, এই মোচার একাধিক গুণ রয়েছে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, মোচায় ফাইবার , প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই থাকে। বলা হয় কলা গাছের ফুল থেকে ফল, পাতা, সব কিছুতেই রয়েছে নানান ধরনের উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, মোচা দিয়ে বানানো পাঁচনে বহু স্বাস্থ্য-উপকারিতা রয়েছে। এছাড়াও এই পাঁচন মহিলাদের স্বাস্থ্যে খুবই উপকারি বিষয়। দেখে নেওয়া যাক মোচার পাঁচনে কী কী উপকারিতা রয়েছে।

ত্বক পরিচর্যায় মোচা!
জানা যায়, ত্বক পরিচর্যার কাজে খুবই কার্যকরী ফল দেয় মোচা। হেয়ার সিরাম, ফেশিয়াল অয়েল, ক্রিম ও স্ক্রাব বানাতে মোচার উপকারিতা গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, বাড়িতে যখন মোচা আসে, তখন তা বেছে ফেলার পর, বাকি বহু অংশ মুখে প্যাক হিসাবে লাগিয়ে নিলেও, তা কার্যকরী ফল দেয়। এদিকে, মোচার পাঁচন রীতিমতো কার্যকরী ফল দেয় মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে।
মোচার পাঁচনের উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে মোচার পাঁচন কার্যকরী ফল দেয়। একাধিক গুণ রয়েছে এই মোচার পাঁচনে। এছাড়াও মোচায় রয়েছে বল প্রদানকারী নানান গুণাগুণ। এতে রয়েছে অ্যান্টি এজিং বিভিন্ন উপকারিতা। এছাড়াও ক্যানসাররোধক বিভিন্ন ক্ষমতা থাকে মোচার পাঁচনে।
মহিলাস্বাস্থ্যের উন্নতিতে ও গর্ভাশয় সুরক্ষিত রাখতে...
বহু মহিলারই গর্ভাশয়ের জটিলতা দেখা যায়। আর বিশেষজ্ঞরা বলছেন, মহিলাদের গর্ভাশয়জনিত সমস্যা থেকে মুক্তি দিতে এই মোচার পাঁচনের জুড়ি মেলা ভার। তবে গর্ভাশয়ের সমস্যা কাটাতে মোচার পাঁচনে যদি একটু কাঁচা হলুদ মিশিয়ে দেওয়া যায়, তাহলে তা মহিলাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।
কীভাবে বানাবেন মোচার পাঁচন?
প্রথমে মোচার ফুল গুলিকে ভালো করে জলে ফুটিয়ে নিতে হবে। এরপর এক চিমটে নুন দিলেই হবে। এরপর ঠান্ডা হলে সেই জলে অর্ধেক চা চামক জিরে গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে দিয়ে দেবেন। তৈরি হয়ে যাবে মোচার পাঁচন।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


