Healthy bone tips: বয়স ষাট হোক বা আশি, হাড় থাকবে লোহার মতো! রোজকার ৫ অভ্যাসেই তা সম্ভব

Healthy bone tips: বয়স যতই বাড়ুক, হাড় টাটকা লোহার মতো থাকবে। পাঁচ অভ্যাস রোজকার জীবনে থাকলে আর কোনও সমস্যা হবে না। জেনে নিন কোন কোন অভ্যাস রাখতে হবে রোজকার রুটিনে।

Published on: Feb 3, 2026, 12:47:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে ক্ষয়ে যায়। কখনও কখনও হাড় এতই দুর্বল হয়ে যায় যে একটু পড়ে গেলেই তা ভেঙে যায়। কিন্তু রোজকার জীবনে কিছু অভ্যাস রাখতে পারলে হাড় কখনই দুর্বল হবে না। বরং বয়স বাড়লেও তা লোহার মতো থাকবে।

বয়স ষাট হোক বা আশি, হাড় থাকবে লোহার মতো! রোজকার ৫ অভ্যাসেই তা সম্ভব
বয়স ষাট হোক বা আশি, হাড় থাকবে লোহার মতো! রোজকার ৫ অভ্যাসেই তা সম্ভব

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: ক্যালসিয়ামে ভরপুর খাবার খেলেই শক্ত ও মজবুত হবে হাড়। রোজকার খাবারে তাই বেশি করে ক্যালসিয়ামে ভরপুর খাবার রাখুন। দুধ, পনির সবুজ পাতাসমেত শাকসবজি রাখুন ডায়েটে।

ধূমপান ছাড়ুন: ধূমপানের জন্যও দুর্বল হতে থাকে হাড়। ধূমপানের ফলে যে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়, তা হাড়ের উপর প্রভাব ফেলে। তাই ধূমপান ছাড়ুন আজই। ফল পাবেন শেষ বয়সেও।

ওজন ঠিক রাখুন: ওজন ঠিক রাখুন সবসময়। বেশি ওজন হলে হাড়ের উপর চাপ পড়বে। তাতেই হাড়ের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ওজন সবসময় ঠিক রাখা জরুরি। বেশি ওজন হলে তা কমিয়ে ফেলুন।

ব্যায়াম করুন রোজ: রোজ নিয়ম করে ব্যায়াম করুন। ব্যায়াম করলে হাড় মজবুত হয়। চোট লাগলে সহজে ভেঙে যায় না হাড়। তাই রোজ ব্যায়াম করুন নিয়ম করে।

ভিটামিন ডি: ক্যালসিয়ামের শোষণ শরীরে ঠিক থাকতে হলে ভিটামিন ডি ভীষণ জরুরি। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। সকালের আলোয় বেশ কিছুক্ষণ বাইরে সময় কাটান। এতে মন ফুরফুরে হবে। শরীরও পোক্ত হবে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More