...
...
Next Story

Healthy morning drink: চা-কফির বদলে রোজ সকালে এই পানীয়টি খান, হজমের সমস্যা অনেক কমে যাবে

Healthy morning drink: অম্বল, গ্যাস, হজমের সমস্যা অনেকেরই হয়। সেই সমস্যা কমিয়ে দিতে পারে এই পানীয়টি।

Published on: Apr 17, 2026 07:36 AM IST
Advertisement

Healthy morning drink: অম্বল, গ্যাস, বদহজমের সমস্যা একবার শুরু হলে সারা জীবন চলতেই থাকে। সহজে মুক্তি পাওয়া যায় না এই সমস্যা থেকে। কিন্তু একটি সাধারণ পানীয় পারে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি দিতে।

চা-কফির বদলে রোজ সকালে এই পানীয়টি খান, হজমের সমস্যা অনেক কমে যাবে
চা-কফির বদলে রোজ সকালে এই পানীয়টি খান, হজমের সমস্যা অনেক কমে যাবে

ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে এমনই একটি পানীয়ের কথা। সকালে চা বা কফির বদলে এই পানীয়টি খেতে পারেন। তাতে সমস্যা অনেকটাই কমে যাবে।

অনেকেরই হজমের সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, পেট ফুলে যাওয়া, পেট ভার হওয়া, খিদে কমে যাওয়ার মতো সমস্যা ঘটে। এই সমস্যাগুলি কমিয়ে দিতে পারে তিন উপাদানে তৈরি এই পানীয়টি।

কী কী লাগবে এই পানীয় বানাতে:

  • কারি পাতা
  • পুদিনা পাতা
  • আদা

কীভাবে বানাবেন এই পানীয়:

  • এক গ্লাস জল একটি পাত্রে নিয়ে আঁচে বসান।
  • এর মধ্যে ৭-১০টি কারি পাতা দিন। তার সঙ্গে একমুঠো পুদিনা পাতাও দিন। ১ ইঞ্চি মাপের আদার টুকরো দিন এতে।
  • ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত ফোটান। তৈরি হয়ে গেল আপনার প্রয়োজনীয় পানীয়টি।
  • হাল্কা গরম অবস্থাতেই খেতে শুরু করুন।

কী কী উপকার হয় এতে?

তিন উপাদান তিন ধরনের উপকার করে।

পুদিনা ঠান্ডালাগা, সর্দি-কাশি থেকে বাঁছায়। তাছাড়াও গ্যাস, অম্বল, পেটফোলা, কোষ্টকাঠিন্যের সমস্যাও কমায় এটি।

আদা শরীরে জমা দূষিত পদার্থ বার করে দেয়। তাতে হজমের সুবিধা হয়। ওজন কমানোর ক্ষেত্রেও এটি খুবই কাজে লাগে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON