Dry Skin Remedies: অকারণেই হাত-পায়ের ত্বক, ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে? কী করে কমাবেন এই সমস্যা

Dry Skin Remedies: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের শুষ্ক ত্বকের সমস্যা বাড়ে। এই সমস্যা কমাবেন কী করে?

Published on: May 12, 2026, 07:13:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dry Skin Remedies: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ত্বক ক্রমশ আর্দ্রতা হারাবে। তাই বিশেষ যত্নআত্তি না পেলেই দেখা দেবে শুষ্কতা ও বলিরেখা। বয়সের আগেই ত্বকে ভাঁজ পড়বে, তা কুঁচকে যেতেও পারে।ত্বকের শুষ্কতা খুবই ভোগাবে।শুষ্কত্বকেরতাই যত্ন নেওয়াপ্রয়োজন।

অকারণেই হাত-পায়ের ত্বক, ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে? কী করে কমাবেন এই সমস্যা
অকারণেই হাত-পায়ের ত্বক, ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে? কী করে কমাবেন এই সমস্যা

কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনি শুষ্কত্বকেরযত্ন নিতেপারেন।এবংবাড়িতেই অনায়াসেমিলবেএমনকিছুউপকরণ,যা দিয়েহবে আপনারচিন্তাদূর।

  • অ্যালো ভেরা: একটি অ্যালো ভেরা পাতা নিন, মাঝখান থেকে কেটে ফেলুন সেটিকে। শাঁসটা বের করে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। ত্বকের রুক্ষতা, জ্বালাভাব মুহূর্তে কমে যাবে। সেরে যায় ছোটখাটো ইনফেকশনও। আর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করার পাশাপাশি আপনার ত্বককে দূষণ থেকেও রক্ষা করবে।
  • অলিভ অয়েল: শুষ্ক ত্বকের মোকাবিলা করতে চাইলে সবচেয়ে বড় অস্ত্র হল অলিভ অয়েল। অল্প অলিভ অয়েল মুখে লাগান। তার পরে একটা ভেজা গরম তোয়ালে মুখে আলতো করে লাগান। বাড়তি তেল মুছে নিন। অলিভ অয়েল শুধু যে ত্বকে আর্দ্রতা জোগায় তা নয়, এটি প্রাকৃতিক ক্লেনজারেরও কাজ করে।
  • নারকেল তেল: মুখ ও শরীরের ত্বকের পাশাপাশি গোড়ালি, হাঁটু, কনুইয়েরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে শীতকালে। না হলে এগুলি রুক্ষ ও কালো হয়ে যায়। প্রথমে এই অংশের ত্বক ভিজিয়ে রাখুন জলে।তারপর নারকেল তেলের মোটা প্রলেপ লাগিয়ে নিন আর্দ্র ত্বকে। লম্বা হাতা টপ বা পাজামা পরে ঘুমোতে যান। শুতে যাওয়ার আগে ফাটা ঠোঁটেও নারকেল তেল লাগাতে পারেন। টানা বেশ কয়েক দিন করলে নিজেই তফাৎ বুঝতে পারবেন।
  • দুধ/ দই: রুক্ষ, শুষ্ক, ফাটা ত্বকে অনেক সময়েই জ্বালা বা চুলকানির মতো সমস্যাও দেখা যায়। তেমন হলেকিছুটাঠান্ডা দই বা দুধে নরম কাপড় বা তুলো ভিজিয়েনিয়ে সর্বাঙ্গে লাগান। অন্ততপাঁচ থেকে সাত মিনিট এই প্রলেপটি ব্যবহার করুন। তাতে ত্বকের জ্বালাভাব দূর হবেও ত্বক আর্দ্রতা পাবে। দই বা দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিডের প্রভাবে ঝলমলিয়ে উঠবে আপনার ত্বক। কাঁচা দুধের সঙ্গে মধুওহলুদমিশিয়েনিতে পারেন।তার পর সেটি আপনার গোটা শরীরে লাগিয়ে নিন স্নানেরআগে।তার কিছুক্ষণপর স্নান করে নিন।আপনারত্বক নরমও উজ্জ্বলহয়ে উঠবে।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More