...
...
Next Story

Summer Acidity Health Tips: গরমে পেটের সমস্যা কাটাতে এই পানীয়টির বিকল্প নেই! সকালে উঠেই পান করুন এই ড্রিঙ্ক

Summer Acidity Health Tips: বহু সময়ই জল কম পান করার ফলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়। তার থেকে পেটের ব্যথা, পেট ভারের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, যতই গরম বাড়বে, ততই বেশি ক্যালোরি যুক্ত খাবার শরীর নিতে পারবে না।

Published on: May 14, 2026 09:37 AM IST
Advertisement

Summer Acidity Health Tips: গরম পড়া মানেই অস্বস্তি ফ্যাক্টর চালু হয়ে যাওয়া। তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা লেগেই থাকে। আর সেই জন্যই গরমকালে শরীরের বিষয়ে সচেতন থাকাটা জরুরি। গরমকালে বহু সময়ই দেখা যায় পেটভারের সমস্যা। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই পেট ভারের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে।

গরমে পেটের সমস্যা কাটাতে এই পানীয়টির বিকল্প নেই! সকালে উঠেই পান করুন এই ড্রিঙ্ক
গরমে পেটের সমস্যা কাটাতে এই পানীয়টির বিকল্প নেই! সকালে উঠেই পান করুন এই ড্রিঙ্ক

উল্লেখ্য, বহু সময়ই জল কম পান করার ফলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায়। তার থেকে পেটের ব্যথা, পেট ভারের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, যতই গরম বাড়বে, ততই বেশি ক্যালোরি যুক্ত খাবার শরীর নিতে পারবে না। এছাড়াও বেশি মিষ্টি বা বেশি নোনতা খাবারও শরীরের পক্ষে সঠিক হবে না। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর দীক্ষা বাবসার বলছেন, যদি প্রতিদিন সকালে উঠে একটি বিশেষ পানীয় পান করা যায়, তাহলে এই গরমে পেটের সমস্যা কেটে যেতে পারে। এই বিশেষ শরবত কীভাবে বানাতে হবে, তার প্রণালী দেওয়া হল-

-এক গ্লাস জলে ৫ থেকে ৭ টি পুদিনা পাতা মিশিয়ে নিন।

-এতে মিশিয়ে নিন ১ টেবিল চামচ জিরে, আর জোয়ান।

-এই মিশ্রণকে অল্প আঁচে এরপর ফুটিয়ে নিন। তারপর তা গরম গরম পান করে ফেলুন।

-এই পানীয়ের আরও উপকারীতা

সকালে উঠে এই ড্রিঙ্ক যদি পান করার সময় না থাকে, তাহলে দিনের যেকোনও সময় তা পান করতে পারেন। যখনই পেটভার লাগবে, তখনই এটি পান করতে পারেন। এই পানীয়, থাইরয়েড, অ্যাসিডিটি, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, হরমনের ভারসাম্যহীনতা, কোষ্ঠকাঠিন্য কাটিয়ে দেয়।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON