...
...
Next Story

How to be Happy: হাসি-খুশি থাকতে এই সহজ 'সিক্রেট টিপস' মেনে চলতে পারেন! মেজাজ থাকবে আনন্দে ভরপুর

How to be Happy: সুস্থতা হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। ভাল থাকতে হলে মানসিক, শারীরিক, আবেগতাড়িত সমস্ত দিক থেকেই ভাল থাকা দরকার। সার্বিক ভাল থাকাটাই মনের আনন্দের পক্ষে জরুরি।

Published on: May 13, 2026, 09:24:51 IST
Advertisement

How to be Happy: খুশি বা আনন্দে থাকা কোনও গন্তব্য নয়, এটি একটি রাস্তা। যে পথ ধরে চলতে থাকার সময় প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই হল আনন্দ! ভিক্টর হুগো বলেছিলেন, ' জীবনে সবচেয়ে বড় আনন্দ বলতে বোঝায় সেই অনুভূতি, যেখানে বোঝা যায় আমাদের কেউ ভালোবাসছে। আমাদের জন্য আমাদের ভালবাসছে, আমাদের চেনা সত্ত্বেও ভালবাসছে।' একজন মানুষের সমস্ত দোষ বা গুণ জেনেও তাঁকে বহু পাপের জন্য ক্ষমা করেও ভালবাসার মধ্যে ছড়িয়ে রয়েছে আনন্দ। এতে আনন্দ যেমন দেওয়া যায়, তেমনই আনন্দ করাও যায়। অনেকেই সাফল্যের কোনও একটি গন্তব্যকে আনন্দ হিসাবে চিহ্নিত করেন। তবে সেই রাস্তা ভুল। খুশি থাকতে সঠিক রাস্তার খোঁজ দিচ্ছেন এই বিষয়ের বিশেষজ্ঞরা।

অবসাদ গ্রাস করছে কি? হাসি-খুশি থাকতে এই সহজ 'সিক্রেট টিপস' মেনে চলতে পারেন
অবসাদ গ্রাস করছে কি? হাসি-খুশি থাকতে এই সহজ 'সিক্রেট টিপস' মেনে চলতে পারেন

চিকিৎসকরা বলছেন, আমাদের আনন্দে থাকার মাঝখানে খুব বড় দেওয়াল হল আশা। তাঁরা কয়েকটি টিপস দিচ্ছেন সুখী থাকার। একনজরে দেখে নেওয়া যাক সেই টিপস।

সার্বিকভাবে ভাল থাকা জরুরি:

সুস্থতা হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। ভাল থাকতে হলে মানসিক, শারীরিক, আবেগতাড়িত সমস্ত দিক থেকেই ভাল থাকা দরকার। সার্বিক ভাল থাকাটাই মনের আনন্দের পক্ষে জরুরি।

এনার্জি ম্যানেজমেন্ট

আপনার কোন জিনিসে সবচেয়ে বেশি এনার্জি ক্ষয় হয়, আর সবচেয়ে কম এনার্জি লাগে, তা আপনার থেকে বেশি ভাল কেউ জানবেন না। ফলে নিজে যে জিনিসে আনন্দ পাচ্ছেন, যেখানে এনার্জি কম খরচ করে বেশি ফুরফুরে থাকছেন, সেদিকেই ঝুঁকে থাকুন।

খাওয়া দাওয়া

মনের আনন্দে খাওয়া দাওয়া করলে তাতেই মেলে কাঙ্খিত শান্তি। তবে লক্ষ্য রাখতে হবে, আপনার প্রতিদিনের খাবারে যাতে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার থাকে। সবুজ শাকসবজির সঙ্গে প্রোটিন, সামুদ্রিক মাছ , কম ফ্যাটের দুধজাত খাদ্য সমস্তই রাখতে হবে ডায়েটে।

৮ থেকে ১২ গ্লাস জল

কথায় বলে, যত বেশি হাতে আসে, তত বেশি তার প্রতি অবজ্ঞা জন্মায়। ফলে আরও বেশি পাওয়ার চাহিদায় জন্মে যায় লোভ। আর লোভ থেকেই যাবতীয় অশান্তির সূত্রপাত। সুস্থ থাকতে ধূমপান বা মদ্যপানের নেশা ছেড়ে গান বাজনার নেশা ধরে ফেললে মানসিক স্বাস্থ্য ভাল থাকে, বলছেন বহু বিশেষজ্ঞরা।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON