Weight Loss: বাড়িতে বসেই কমবে ওজন, শুধু মানতে হবে ডায়েট ও শরীরচর্চার এই পরামর্শগুলি

মুশকিল হলেও অসম্ভব কিন্তু নয় একেবারেই…

Published on: Jan 22, 2026, 12:32:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

করোনার তৃতীয় ঢেউয়ে অনেকেরই আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে। কোভিডের ভয়ে কেউ কেউ বন্ধ করে দিয়েছেন জিমে যাওয়া। এই পরিস্থিতিতে ওজন নিয়ন্ত্রণে রাখা বড় একটা চ্যালেঞ্জ। তবে একটু মুশকিল হলেও অসম্ভব কিন্তু নয় একেবারেই।

বাড়িতে বসেই কমবে ওজন, শুধু মানতে হবে ডায়েট ও শরীরচর্চার এই পরামর্শগুলি
বাড়িতে বসেই কমবে ওজন, শুধু মানতে হবে ডায়েট ও শরীরচর্চার এই পরামর্শগুলি

নিউট্রিশনিস্টরা বাড়ি বসে ওজন কমানোর কিছু পরামর্শ দিয়েছেন। চলুন সেগুলোতেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক--

  • ক্ষতিকারক খাবার যেমন তেল, চিনি, ময়দা আর প্রসেসড ফুড এড়িয়ে চলুন।
  • ডিম, মাংস, মাছ, পনিরের মতো প্রোটিন রিচ খাবার রাখুন তালিকায়।
  • দুটি মিলের মাঝে খিদে পেলে স্ন্যাক্স হিসেবে ড্রাই ফ্রুটস আর ফল খেতে পারেন।

নিউট্রিশনিস্টরা দেখিয়েছেন কীভাবে ডায়েট চার্ট স্বাস্থ্যকর করে তোলা যায়। চলুন দেখে নেই সেগুলো--

  • বাড়িতে তৈরি করা খাবার সবসময় স্বাস্থ্যকর। সঙ্গে শুধু কতটা পরিমাণে খাবার খাচ্ছেন ও খাবারের গুণগত মানের দিকে নজর দিলেই হবে না, কোন সময়ে খাবার খাচ্ছেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
  • সান ক্লক সবচেয়ে ভালো কাজ করে খাবার হজম করতে ও খাবার থেকে পুষ্টি গ্রহণ করে নিতে।
  • সকাল ৯টার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলুন। সুজির পোলাও, ইডলি, ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ খান ব্রেকফাস্টে। তেল জাতীয় খাবার, বা ভাজাভুজি না খাওয়াই ভালো।
  • ২টো থেকে আড়াইটের মধ্যে দুপুরের খাওয়া সেরে নিন। ১ কাপ ভাত, ডাল, সবজি, মাছ অথবা মাংস রাখুন মেনুতে। রান্নায় যত কম তেল দেওয়া যায় তত ভালো। ভাজাভুজি খাবেন না একেবারে।
  • ৫টা নাগাদ টিফিন করুন। চা, বাদাম, ছানা, মাখানা খেতে পারেন।
  • রাত ৯টার মধ্যে খেয়ে নিন রাতের খাবার। রাতে খুব হালকা খাবার খান। খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর শুতে যান।

ঘরে বসে এক্সারসাইজ

শুধু ডায়েট করলেই তো হল না, সঙ্গে আপনাকে শরীরচর্চার দিকেও নজর দিতে হবে। দেখুন কী কী এক্সারসাইজ করতে পারবেন বাড়িতে বসেই!

  • সিড়ি দিয়ে ওঠানামা করুন দু'-তিনবার।
  • ফোনে কথা বলার সময় ঘরের মধ্যেই হাঁটুন।
  • ছাদে সকাল-বিকেল হাঁটুন। খালি সময়ে কাছের কোনও মাঠে বা পার্কেও হাঁটতে যেতে পারেন।
  • সপ্তাহে তিন থেকে চারদিন শরীরচর্চা করুন। স্পট জগিং, স্কোয়াট, সিট আপ, পুশ আপ, ওয়াল সিট করতে পারেন বাড়িতেই।
  • যোগাও খুব কার্যকরী ওজন কমানো ও শরীর শেপে আনতে।
  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More