Skin Aging: ৩০-এই বুড়িয়ে যাচ্ছে ত্বক? দেখুন কীভাবে ফিরিয়ে আনবেন হারিয়ে যাওয়া জেল্লা
বয়স নিয়ে চিন্তা করবেন না, বরং মন খুলে উপভোগ করুন!
অনেক মহিলাই অভিযোগ করেন ৩০ পেরোলেই তাঁদের ত্বকে একটা বুড়োটে ভাব চলে আসে। ত্বকে ভাজ পড়ে, অতিরিক্ত শুষ্কতা দেখা যায়। আসলে ত্বকের সঠিক পরিচর্চার অভাব থাকলেই এমনটা ঘটে। তবে, কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমেই এই সমস্যা সমাধান করে ফেলা সম্ভব। দেখুন ৩০ পেরোলেই কি হবে আপনার ত্বকচর্চার এ টু জেড ধাপগুলি--

সিটিএম রুটিন: সকালে আর রাতে CTM রুটিন ফলো করুন। এর জন্য দরকার পড়বে আপনার ত্বকের সঙ্গে মানানসই ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজার। প্রথমে মুখে জল দিয়ে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। এবার আলতো করে মুখের জল মুছে নিয়ে টোনার লাগিয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগান। আপনি চাইলে ডে ক্রিম আর নাইট ক্রিমও ব্যবহার করতে পারেন।
এক্সফোলিয়েশন: সপ্তাহে একবার মুখে স্ক্রাবিং করে নিন। এতে ত্বকে জমে থাকা মরা কোষ দূর হয়ে যায়। ফলে ক্রিম বা টোনার যাই ব্যবহার করুন না কেন, তা ত্বকে সঠিকভাবে প্রবেশ করতে পারে।
সানস্ক্রিন: ত্বকে সবচেয়ে বেশি ক্ষতি করে সূর্যের রশ্মি। সানস্ক্রিন ছাড়া রোদে বের হলেই ১৫ মিনিটের মধ্যেই ত্বকে এর ক্ষতিকর প্রভাব দেখা যায়। এর ফলেও ত্বকে বলিরেখা, কালো দাগের মতো সমস্যা দেখা যায়। তাই দিনে রোদে গেলেই সানস্ক্রিন মাখুন। এমনকী, মেঘলা দিনেও।
খাদ্যাভ্যাস ও ঘুম: মনে রাখবেন খাদ্যাভ্যাসের প্রভাব পড়ে আপনার ত্বকে। তেলতেলে খাবার খেলে অনেকেরই মুখে ব্রণ বের হয়। সঙ্গে আবার সঠিক পরিমাণে জল পান না করলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। সবমসয় ডায়েটে মরশুমি ফল বা সবজি রাখার চেষ্টা করুন। সঙ্গে পর্যাপ্ত ঘুমও খুব দরকারি।
কিছু ঘরোয়া ফেসপ্যাক রইল আপনাদের জন্য-
- বলিরেখা কমাতে দারুন কাজে আসে রোজমেরি অয়েল। সপ্তাহে দু' থেকে তিনদিন এই তেল লাগান আপনার মুখে। ভালো করে ম্যাসাজ করে রেখে দিন মিনিট পনেরো। তারপর ধুয়ে ফেলুন মুখ।
- নারকেল তেলও ত্বকের আদ্রতা ফিরিয়ে আনতে দারুন কাজ দেয়। তাই যখনই দেখবেন ত্বকে ভাঁজ পড়ছে, তখনই অল্প করে নারকেল তেল নিয়ে চোখের চারিদিকে এবং সারা মুখে ভাল করে ম্যাসাজ করবেন। এমনকী, ফেসপ্যাকের সাথে মিশিয়েও লাগাতে পারেন নারকেল তেল।
- দই ও মধু মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন। তাতে যোগ করুন কিছুটা শসার রস। এবার এই ফেসপ্যাক মুখে লাগান। দেখবেন ত্বকের জেল্লা ফিরে এসেছে।
- ত্বকের ট্যান দূর করতে টমেটোর রস লাগাতে পারেন। এটি খুব কার্যকরী একটা টোটকা।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


