হায়দারাবাদের ডাক্তারের ৮ বছরের লড়াই সার্থক, এনার্জি ড্রিংস থেকে বাদ ORS ট্যাগ

হায়দারাবাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিবরঞ্জনী সন্তোষের অবিরাম প্রচেষ্টার পর অবশেষ এনার্জি ড্রিংক থেকে ORS ট্যাগ বাদ দেওয়ার নির্দেশ জারি করল FSSAI।

Published on: Oct 18, 2025, 20:32:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওআরএস নয়, অথচ লেবেলে ওআরএস লেখা। ব্যবসার নামে মানুষকে টুপি পরানোর এই প্রক্রিয়া এবার বন্ধ করার নির্দেশ দিল খাদ্য নিরাপত্তা দফতর এফএসএসএআই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে তৈরি নয় এমন কোনও ওআরএস ড্রিঙ্কের প্যাকেটেই লেখা যাবে না এই কথা।

এনার্জি ড্রিংস থেকে বাদ ORS ট্যাগ
এনার্জি ড্রিংস থেকে বাদ ORS ট্যাগ

FSSAI সর্বশেষ নির্দেশিকা জুলাই ২০২২ এবং ফেব্রুয়ারি ২০২৪ এর পূর্ববতী আদেশগুলি প্রত্যাহার করে, যা খাদ্য লেবেলে ORS শব্দটি ব্যবহারের অনুমতি দিয়েছিল। গোটা বিষয়টি পর্যালোচনা করার পর নিয়ন্ত্রক এই সিদ্ধান্তে উপনীত হন যে এই ORS ট্যাগ ব্যবহার করার ফলে গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন যা আইন লঙ্ঘন করার সমান।

নতুন বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত খাদ্য পণ্য থেকে ORS শব্দটি অপসারণ করা হোক। সেটা স্বতন্ত্র শব্দ হিসেবে ব্যবহার অথবা কোনও উপসর্গ হিসেবে ব্যবহার, সব ক্ষেত্রেই এই শব্দটির ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

এই বিবৃতি জারি হওয়ার পর শিবরঞ্জনী বলেন, ‘এটি একটি বিরাট স্বস্তি। ORS পান করলে জীবন বাঁচার কথা, কিন্তু অন্যদিকে এই পানীয় পান করার ফলে ডায়রিয়া বৃদ্ধি হয়ে শিশু মৃত্যু পর্যন্ত হচ্ছিল। চিনিযুক্ত পানীয়গুলিকে যেভাবে ORS বলে চালিয়ে দেওয়া হচ্ছিল তার ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে। গত ১০ বছরে বহু লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হয়েছে। আপনি ভাবছেন আপনার শিশু এটি পান করলে সুস্থ হয়ে উঠবে কিন্তু তাতে উল্টো ফল হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছরের কম শিশুদের মধ্যে প্রতি ১০০ জনের ১৩ জন ডায়রিয়ার কারণে মারা যায়। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে দাবি ত্যাগ তারা যোগ করেছিলেন কিন্তু ভারতের কতজন শিক্ষিত মানুষ দাবিত্যাগ পড়ে? নিরক্ষরদের কথা তো বাদ দিলাম।’

সবশেষে তিনি বলেন, ‘এই লড়াই ভীষণ কঠিন ছিল। আমি হাল ছাড়িনি। হয়তো আমার পরিবারের সঙ্গে অনেক কিছু হতে পারতো কিন্তু আমি ভেবেছিলাম এটা আমাকে করতেই হবে। আর আমি সফল হয়েছি।’