রাতে পরোটা বা রুটির সাথে বিশেষ কিছু খেতে চান? বানিয়ে ফেলুন পনির কোর্মা

খুব সহজেই বানিয়ে ফেলা সম্ভব পনিরের এই সুস্বাদু পদ।

Published on: Apr 13, 2026 6:05 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চিকেন-মটন-মাছ ছাড়া যাঁদের মুখে কোনও খাবার রোচে না তাঁরা পনিরের এই বিশেষ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু, তেমন দেখতেও বেশ লোভনীয়। সহজেই তৈরি করে খাওয়াতে পারবেন বাড়িতে আসা অতিথিদের। দেখে নিন কীভাবে বানাবেন-

রাতে পরোটা বা রুটির সাথে বিশেষ কিছু খেতে চান? বানিয়ে ফেলুন পনির কোর্মা
রাতে পরোটা বা রুটির সাথে বিশেষ কিছু খেতে চান? বানিয়ে ফেলুন পনির কোর্মা

উপকরণ

পনির (৩০০ গ্রাম), জল (১ কাপ), পেঁয়াজ (১টি), টমেটো (১টি), তেজপাতা (৪টি), কাজুবাদাম (৫টি), আদা-রসুন বাটা (১ চা চামচ), গরম মশলা (১ চা চামচ), গুঁড়ো হলুদ (১/২ চা চামচ), লঙ্কার গুঁড়ো (১/২ চা চামচ), কাঁচালঙ্কা বাটা (১/২ চা চামচ), পোস্ত (১ টেবিল চামচ), নারকেল কোরা (১ টেবিল চামচ), ধনে পাতা কুচনো (১ চা চামচ), সাদা তেল (২ চা চামচ), নুন (স্বাদমতো)

পদ্ধতি

পনির কোরমা বানাতে প্রথমে পেঁয়াজ ও টমেটো ভালো করে কুচি করে নিন। এবার গোটা পোস্ত, কাজুবাদাম ও নারকেল কোরানো মিক্সিতে দিয়ে পিষে নিন। সামান্য জল দিয়ে তাতে একটি ঘন পেস্ট তৈরি করুন।

তারপর প্যানে তেল দিয়ে গরম করুন। গরম তেলে তেজপাতা ও এলাচ ফোড়ন দিন। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে অল্প আঁচে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি রং হতে শুরু করলে কাঁচালঙ্কা বাটা, আদা রসুন বাটা দিন এবং কষাতে থাকুন। এবার তাতে কুচনো টমেটো যোগ করুন। নুন, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ যোগ করুন এবং মিশ্রণটি ভালো করে কষান। ২-৩ মিনিট নাড়াচাড়া করে ছেড়ে দিন। এবার পোস্তর মিশ্রন দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে জল দিন এবং ঝোল ফুটতে দিন।

এবার রাতে পনিরের কাটা টুকরা যোগ করুন। গ্রেভি ঘন হয়ে এলে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More