অপেরাট্রেড থেকে ফাইন্যান্স- IIFT-র বার্ষিক সম্মেলনে জোর ঐতিহ্য ও সম্ভাবনার উপরে

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) কলকাতা ক্যাম্পাসে উদযাপিত হল ২০ বছর পূর্তি অনুষ্ঠান। বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘ভিভান ১২.০’ আয়োজন করা হল।

Published on: Nov 6, 2026, 13:37:16 IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) কলকাতা ক্যাম্পাসে উদযাপিত হল ২০ বছর পূর্তি অনুষ্ঠান। বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘ভিভান ১২.০’ আয়োজন করা হল। এবারের সম্মেলনের মূল ভাবনা বা থিম ছিল 'Legacy Meets Possibility' (ঐতিহ্য ও সম্ভাবনার মেলবন্ধন)। একাধিক আধুনিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিশ্ব বাণিজ্য নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে কৌতূহল বাড়াতে ঐতিহ্যবাহী ‘সিল্ক রুট’ বিজনেজ কুইজেরও আয়োজন করা হয়েছিল।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) কলকাতা ক্যাম্পাসে বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘ভিভান ১২.০’ আয়োজন করা হল।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) কলকাতা ক্যাম্পাসে বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘ভিভান ১২.০’ আয়োজন করা হল।

সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল

দু’দিনের এই আন্তর্জাতিক সামিটে মূলত শিল্পপ্রতিষ্ঠান, নীতি নির্ধারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে বিশেষজ্ঞদের বিস্তারিত মতামত সামনে এসেছে।

১) অপেরাট্রেড (OperaTrade): আন্তর্জাতিক স্তরের সরবরাহ শৃঙ্খল কতটা শক্তিশালী এবং দ্রুত মানিয়ে নেওয়ার মতো হতে পারে, তা নিয়ে এখানে বিশদে আলোচনা হয়। বিশ্ব অর্থনীতির ওঠানামার মধ্যেও কীভাবে স্থিতিস্থাপক বাণিজ্য করিডর তৈরি করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন আমন্ত্রিত প্রতিনিধিরা।

২) মার্কেটিং সামিট: বদলে যাওয়া ডিজিটাল যুগে ক্ষণস্থায়ী ট্রেন্ডের বাইরে বেরিয়ে কীভাবে একটি ব্র্যান্ড দীর্ঘমেয়াদে গ্রাহকদের মনে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে, তা বিশ্লেষণ করেন বিপণন বিশেষজ্ঞরা।

৩) ফাইন্যান্স সামিট: বিশ্ববাজারের সূচক, বিনিয়োগের সংকেত এবং ব্যবসায় দীর্ঘমেয়াদী মান ও স্থায়িত্ব তৈরির উপায় নিয়ে আলোকপাত করা হয় অর্থনৈতিক সম্মেলনে।

৪) পাবলিক পলিসি সামিট: প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে-সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর অটোমেশন, সরকারি নিয়মকানুন এবং বিশেষ করে রফতানি শিল্পের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে গঠনমূলক কথা বলেন নীতিপ্রণেতারা।

৫) লিডারশিপ টক ও প্রাক্তনীদের রাউন্ড টেবিল: নেতৃত্ব সংক্রান্ত বিশেষ আলোচনায় তুলে ধরা হয় শক্ত ভিতের ওপর স্থায়ী প্রতিষ্ঠান এবং সফল নতুন উদ্যোগ বা স্টার্টআপ গড়ার অভিজ্ঞতা। অন্যদিকে, নতুন সংযোজন হিসেবে প্রাক্তনীদের রাউন্ড টেবিল বৈঠকে ব্যবসায়িক নীতি, ব্যক্তিগত বিবেক এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বজায় রাখার গুরুত্ব নিয়ে কথা হয়।