...
...
Next Story

আট থেকে আশি, বরিশালি ইলিশ ফোটাবে হাসি সবার মুখে, কীভাবে রাঁধবেন? রইল রেসিপি

বরিশালি ইলিশেই জমে উঠুক উৎসব। সপ্তমী, অষ্টমী বা নবমী, রেঁধে ফেলুন ইলিশের এই বিশেষ পদ। কীভাবে রাঁধবেন? দেখে নিন রেসিপি।

Published on: Sep 30, 2025 12:47 PM IST
By
Prefer HTon Google
Advertisement

পুজোর দিনে ইলিশ মাছ অনেকেই খেতে ভালোবাসেন। সপ্তমী, অষ্টমী হোক বা নবমী, ইলিশ মানেই বাঙালির দুর্বলতা। উৎসব বলতেই অনেকের কাছে ইলিশ মাছ। তাই এই দিন ইলিশ দিয়েই রেঁধে ফেলতে পারেন বরিশালি এক পদ। নাম বরিশালি ইলিশ। বাংলাদেশের সোনার ফসল দিয়ে তৈরি এই রেসিপি আট থেকে আশি সকলকেই মাতিয়ে রাখবে পুজোর দিনে। কীভাবে রান্না করবেন? দেখে নিন রেসিপি।

ইলিশ
ইলিশ

উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরো, সরষে বাটা (কালো ও হলুদ), কাঁচা লঙ্কা (চিরে বা কুচি করা), হলুদ গুঁড়ো, আদা বাটা বা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, নুন, সরষের তেল, কাঁচা লঙ্কার ফালি, ধনে পাতা কুচি, কালো জিরে।

কীভাবে রাঁধবেন?

১. ইলিশ মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। হলুদ সরষে ও কালো সরষে একসঙ্গে অল্প নুন দিয়ে বেটে নিন। এর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন।

২. একটি কড়াইতে সরষের তেল গরম করুন। তেল গরম হলে কালোজিরা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। আদা বাটা বা কুচি দিয়ে একটু ভেজে নিন। এবার সরষে বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করুন।

৩. হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশান। মশলা কষানোর জন্য অল্প জল দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন। মাছগুলো মশলার সঙ্গে আলতোভাবে কষিয়ে নিন।

 
SHARE THIS ARTICLE ON