Milk Tea: রোজ সকালে ঘুম থেকে উঠেই মুখে তোলেন দুধ চায়ের কাপ? দেখুন নিজের কী ক্ষতি করছেন
বিশেষ করে খালি পেটে দুধ চা পান করলে শরীরের খুব ক্ষতি হতে পারে। দেখুন কী কী হতে পারে এর ফলে!
সকালে ঘুম থেকে উঠে গরম চায়ে চুমুক দিতে পছন্দ করি আমরা অনেকেই। সকালে খবরের কাগজটাও হয়তো পড়তে বসে যাই চায়ের কাপ হাতে নিয়েই। কিন্তু চিকিৎসকরা বলছেন চায়ের সাথে দুধ আর চিনি যোগ করলে শরীরে তা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খালি পেটে এই চা পান করলে।

আসুন জেনে নিই দুধ চা শরীরে কী কী ক্ষতি করতে পারে--
১) যারা সকালে উঠে খালি পেটে দুধ চা পান করেন, সেই সঙ্গে চায়ে আদা মিশিয়ে নেন, তাদের গ্যাসের সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে।
২) ঘুম থেকে উঠেই কড়া করে দুধ চা খাওয়ার কারণে পেপটিক আলসার হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।
৩) চায়ে থাকা ট্যানিন, দুধের সঙ্গে মিশলে আরো সক্রিয় হয়ে ওঠে। ট্যানিন দাঁতে হলদে দাগ ফেলে দেয়।
৪) সকাল সকাল দুধ চা পানের অভ্যাস পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব ফেলে। এতে হজমের সমস্যা হয়, যা থেকে পরে কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়।
৫) অতিরিক্ত দুধ চা পান করলে পেট ফাঁপা বা ব্লোটিং হয়।
৬) যারা দিনে ৪-৫বার দুধ চা পান করে তাদের অনিদ্রার সমস্যা দেখা দেয়।
তাই যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাঁরা লিকার চা খেতে পারেন। খুব বেশি চিনি চায়ে না দেওয়াই ভালো। তার জায়গায় মধু আর লেবুর রস ব্যবহার করুন। তবে, খালি পেটে চা পান করবেন না। বরং চা খাবার আগে মুড়ি, বিস্কুট, চিড়ে খেতে পারেন।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


