দূরে থাকে জামাই… শুভেচ্ছা, আশীষ জানাতে কী লিখবেন ভাবছেন? দেখে নিন সেরা ১০ মেসেজ
কর্মসূত্রে অনেকের জামাই দূরে থাকেন। তাঁকে শুভেচ্ছা, আশীষ জানাতে কী লিখে পাঠানো যায় ভাবছেন? দেখে নিন সেরা দশটি মেসেজ।
Published on: May 31, 2025, 17:00:06 IST
By HT Bangla, Sanket Dhar
রবিবার জামাই ষষ্ঠী। মেয়ে জামাইয়ের অ্যাপায়ন করতে আগে থেকেই অনেকে প্রস্তুতি শুরু করে দেন। কিন্তু অনেকের জামাই দূরে থাকেন। ফলে শাশুড়িরা চাইলেও জামাইষষ্ঠীর আয়োজন করতে পারেন না। কিন্তু জামাই ষষ্ঠীর আয়োজন করতে না পারলেও এই দিনটির শুভেচ্ছা তাঁকে জানাতেই পারেন। কী লিখবেন? সেরা দশটি বাছাই করা শুভেচ্ছাবার্তা আপনার জন্যই রইল এখানে। দেখে নিতে পারেন।

আরও পড়ুন - দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, ঘুরতে গেলে এসব ব্যাপার খেয়াল রাখুন অবশ্যই
জামাই ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা
- জামাই ষষ্ঠীর দিন অনেকটা দূরে রয়েছ, তাই খারাপ লাগছে। কিন্তু আমার শুভ কামনা সবসময় তোমার সঙ্গে রয়েছে। শুভ জামাই ষষ্ঠী।
- জামাই ষষ্ঠী তো শুধু জামাইকে খাওয়ানো নয়, মেয়ে জামাইকে কাছে পাওয়ার একটি বিশেষ দিনও । ঈশ্বর তোমার মঙ্গল করুন। শুভ জামাই ষষ্ঠী।
- এই বছর তুমি দূরে রয়েছ, তাই জামাইষষ্ঠী মনমতো করে করতে পারলাম না। কিন্তু আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে রয়েছে। পরের বছর এখানে এলে ধুমধাম করে জামাইষষ্ঠী করব। ভালো থেকো। শুভ জামাই ষষ্ঠী।
- সমস্ত দুঃখ যেন তোমার জীবন থেকে শত যোজন দূরে থাকে। জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।
- তোমার জীবন আরও সুখের হোক, একে একে পূরণ হোক সমস্ত স্বপ্ন। জামাইষষ্ঠীর অসংখ্য শুভেচ্ছা। পরের বছর আশা করি ধুমধাম করে জামাইষষ্ঠী করতে পারব।
- প্রতি বছর যেন আজকের দিনটি বার বার আসে, পরের বছর আশা করি, তুমি বাড়ি আসতে পারবে। জমজমাট করে পালন হবে তখন। জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে।
আরও পড়ুন - পাথরের চাঁইয়ের ফাঁকে বিষাক্ত সাপ! সামান্য ভুলেই যেতে পারে প্রাণ, খুঁজে পেলেন?
- জামাইয়ের কল্যাণের কথা ভেবেই এই বিশেষ দিন। দীর্ঘজীবী ও সুখী হও। এই কামনা করি। শুভ জামাই ষষ্ঠী।
- যতই জামাই বলি, তুমি আমার ছেলের মতোই। তাই শেষমেশ নিজের ছেলে সুখী হোক, এটাই কামনা করি। শুভ জামাই ষষ্ঠী।
- মা ষষ্ঠীর কাছে তোমার সুখ সমৃদ্ধির প্রার্থনা করি। মেয়ে ও সন্তানকে নিয়ে দীর্ঘজীবী হও। শুভ জামাই ষষ্ঠী।
- মা ষষ্ঠীর কাছে সবসময় তোমার প্রার্থনা করি। তিনি যেন তোমাকে সুখে রাখেন। তোমার জীবনের সব দুঃখকষ্ট দূর করে দেন। শুভ জামাই ষষ্ঠী।
E-Paper

