Kali Puja 2023: অন্ধকার ঘুচে আলোয় পূর্ণ হোক জীবন, প্রিয়জনদের জানান কালীপুজোর শুভেচ্ছা

Kali Puja 2023 best wishes: কালীপুজো মানেই তো চারপাশ জুড়ে আলোর রোশনাই। সব অন্ধকার ঘুচে গিয়ে আলোর উৎসবে মেতে ওঠা। তাই এই দিনটির শুভেচ্ছা জানান আপনার প্রিয়জনদেরও।

Published on: Nov 12, 2023, 21:30:17 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কালীপুজো মানেই সব অন্ধকার ঘুচিয়ে আলোর উৎসব। সেই আলোর উৎসবের আনন্দে মেতে উঠুক সবাই। প্রিয়জন থেকে আত্মীয় সকলেই মেতে উঠুক কালীপুজোর আনন্দে। তাই এই দিন পরিজনদের জানান দিনটির শুভেচ্ছা। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা।

প্রিয়জনদের জানান কালীপুজোর শুভেচ্ছা
প্রিয়জনদের জানান কালীপুজোর শুভেচ্ছা
  • আজ ঘুচে যাক সব অন্ধকার/ জ্বলে উঠুক আজ মনের আলো/আজ থাকুক সব কিছু ভালো/শুভ দীপাবলি আর কালীপুজো।
  • শুভ শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে, প্রদীপের আলো সকলের জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য। কালীপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালবাসা রইল।

(আরও পড়ুন: বাজি ফাটানোর সময় পুড়তে পারে হাত! ঝটপট ৫ কাজ করলেই কমবে যন্ত্রণা)

  • কালী পুজোর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কামনা করি মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ কালী পুজো। আকাশে বাতাসে অনেক আলো/পুজোর দিনটা কাটুক ভালো/সবাইকে জানাই শুভ কালীপুজো।
  • শুভ কালী পূজা। এই কালী পূজাতে অসংখ্য প্রদীপের আলো আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য। কালী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল।
  • মনে জমা যত রাগ-ক্ষোভ-দুঃখের ইতি হোক আজ। আজ মনের মধ্যে জ্বলে উঠুক সৃষ্টির আলো। শুভ কালীপুজো।

(আরও পড়ুন: ‘শ্বেত’ কালীর পুজোয় সুদূর থেকে আসেন ভক্তরা! এই পুজোর মাহাত্ম্য চমকে দেওয়ার মতো)

  • আঁধার কেটে আসবে আলো মা কালীর সঙ্গে/প্রদীপের আলোয় মুছে যাবে সব কালিমা সবাইকে জানাই শুভ কালীপুজো
  • পরিবারের সকলকে নিয়ে আনন্দে মেতে ওঠো এই দীপাবলিতে। সবুজ বাজির আলোয় নিরাপদ ও সুস্থভাবে কাটুক কালীপুজো।
  • কালীপুজো মানেই আলোর উৎসব। আলোর উৎসব সবার জীবনকে আলোকিত করে তুলুক। শুভ কালীপুজো।
  • মনের নেতিবাচক অনুভূতি শুধুই অন্ধকার তৈরি করে। সেই অন্ধকার দূর করে দিক কালীপুজোর আলোর রোশনাই। শুভ কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাকে।
  • ভালোবাসার আলোয় ভরে উঠুক তোমার জীবন। শুভ দীপাবলির পুণ্যলগ্ন তোমার আঁধার ঘুচিয়ে দিক। তোমার পরিবারের সবাইকে কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।