বাঙালি বাড়িতে ভাইফোঁটা উপলক্ষে দই-এর একটি আলাদা ভূমিকা রয়েছে। মিষ্টি অথবা টক, এই দুই রকমের দই কিনে আনা হয় দোকান থেকে। অনেকে আবার বাড়িতেই পাতেন দই। তবে এই মিষ্টি বা টক দই ছাড়া যদি আপনি একটু অন্যরকম দই তৈরি করতে পারেন ভাইফোঁটায় তাহলে কেমন হয়?
কমলা ভাপা দই
এবারের ভাইফোঁটায় বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কমলা ভাপা দই। একবার খেলে মুখে লেগে থাকবে। চলুন চট করে জেনে নিন কমলা ভাপা দই তৈরি করবেন কীভাবে?
কমলা ভাপা দই তৈরি করার উপকরণ:
জল ঝরানো দুধের দই ২৫০ লিটার, ২ টেবিল চামচ গুঁড়ো চিনি, কনডেন্স মিল্ক তিন টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক চা চামচ, গুঁড়ো দুধ দুই চা চামচ, কমলালেবুর রস কয়েক ফোঁটা, কাজুবাদাম, কিসমিস, আমন্ড কুচি, পেস্তা, কমলালেবুর খোসা।
কমলা ভাপা দই তৈরি করার পদ্ধতি:
একটি টিফিন বক্সে প্রথমে জল ঝরানো দই রাখুন। এরপর একে একে সমস্ত উপকরণ মেশাতে থাকুন। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে ভালো করে সেটি কিছুক্ষণের জন্য রেখে দিন।
কিছুক্ষণ পর ওপর থেকে ছড়িয়ে দিন কাজু কিসমিস এবং বাকি সমস্ত ড্রাই ফ্রুটস। এবার কৌটর মুখ বন্ধ করে দিন। একটি প্রেসার কুকার নিন এবং তাতে অল্প জল নিয়ে তার মধ্যে রেখে দিন কৌটোটি।
চারটি সিটি পর্যন্ত অপেক্ষা করুন। এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কমলা ভাপা দই। আপনি চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।
Home/Lifestyle/মিষ্টি বা টক নয়, ভাইফোঁটায় বানিয়ে ফেলুন কমলা ভাপা দই