Jelly recipe: শীতের দিনে বাড়িতেই বানান কমলার জেলি! খুব সহজ পদ্ধতি দেখে নিন

ছোট ছোট শিশুরা পাউরুটির সঙ্গে জ্যাম বা জেলি মিশিয়ে খেতে ভালোবাসে। কিন্তু বাজার চলতি যে জ্যাম পাওয়া যায় তা কিন্তু একেবারেই ভালো নয়। তাই খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন কমলার জেলি। চটপট জেনে নিন কীভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন কমলার জেলি।

Published on: Nov 2, 2025, 17:27:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট ছোট শিশুরা পাউরুটির সঙ্গে জ্যাম বা জেলি মিশিয়ে খেতে ভালোবাসে। কিন্তু বাজার চলতি যে জ্যাম বা জেলি পাওয়া যায় তা কিন্তু একেবারেই ভালো নয়। তাই খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন কমলার জেলি। চটপট জেনে নিন কীভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন কমলার জেলি।

শিশুদের জন্য বাড়িতে সহজে বানিয়ে ফেলুন কমলার জেলি
শিশুদের জন্য বাড়িতে সহজে বানিয়ে ফেলুন কমলার জেলি

কমলার জেলি তৈরি করার উপকরণ:

কমলার জেলি তৈরি করার জন্য আপনার লাগবে চারটি বড় কমলালেবু, ১ কাপ চিনি, এক চা চামচ ভিনেগার এবং হাফ কাপ জল।

কমলার জেলি তৈরি করার পদ্ধতি:

প্রথমে বাজার থেকে বেশ ভালো দেখে কয়েকটি কমলালেবু কিনে আনুন। তারপর কমলালেবুর খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে দিন। এরপর লেবুর বীজ এবং ভেতরের সাদা অংশ ভালো করে পরিষ্কার করে নিন।

লেবু থেকে বীজ পরিষ্কার হয়ে গেলে বাকি অংশ মিক্সিং জারে ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে মেশাবেন যাতে কিছু অবশিষ্ট না পড়ে থাকে। এরপর একটি কড়াই গরম করে নিন। করাই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন চিনি এবং জল।

মোটামুটি পাঁচ মিনিট চিনি এবং জল ফুটিয়ে নিন যতক্ষণ না তিনি গাঢ় হয়ে যাবে। পাঁচ মিনিট পর মিশ্রণটির মধ্যে দিয়ে দিন কমলা লেবুর পেস্ট। আবার কিছুক্ষণ খুন্তি নাড়াতে থাকুন। ১৫ থেকে কুড়ি মিনিট জাল দিয়ে মিশ্রণটির মধ্যে দিয়ে দিন ভিনিগার।

সবশেষে ভিনিগার মিশিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিন কড়াইয়ের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে কাচের বোতলে, ঢেলে নিন কমলার জেলি। আপনি ফ্রিজেও রাখতে পারেন অথবা এমনিও রেখে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন পাত্রটি যাতে এয়ার টাইট হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে।