Gardening Tips: এভাবে যত্ন নিলে বাজার থেকে আর কিনতে হবে না কাঁচলঙ্কা, বিশেষ এই খাবারটি দিন গাছে

বাড়িতে যদি ৫-৬টি কাঁচালঙ্কার গাছ যদি লাগাতে পারেন, আর সেগুলকে সঠিকভাবে যত্ন করতে পারেন, তাহলে আর বাজার থেকে কাঁচালঙ্কা কিনতে হবে না আপনাকে।

Published on: Jan 18, 2026, 14:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাড়ির ছাদে খুব সহজেই যে সবজির গাছ লাগানো যায়, তার মধ্যে অন্যতম হল কাঁচালঙ্কা। ৫-৬টি কাঁচালঙ্কার গাছ যদি লাগাতে পারেন, আর সেগুলকে সঠিকভাবে যত্ন করতে পারেন, তাহলে আর বাজার থেকে কাঁচালঙ্কা কিনতে হবে না আপনাকে। দেখে নিন টোটকাগুলি-

বাড়িতে এভাবে যত্ন নিন কাঁচালঙ্কা গাছের।
বাড়িতে এভাবে যত্ন নিন কাঁচালঙ্কা গাছের।
  • গাঁজানো দই বা বাটার মিল্ক ব্যবহার করতে পারেন কাঁচালঙ্কার গাছে। কাঁচালঙ্কা গাছের গোড়ায় গাঁজানো দই দিন। খেয়াল রাখবেন এতে যতে কোনোভাবেই কোনো মিষ্টি না থাকে। সঠিকভাবে ব্যবহার করলে কাঁচা মরিচের ফলন বৃদ্ধি পায়।
  • কাঁচালঙ্কার ফলন পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, তা হল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। কাঁচালঙ্কা গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত কীটনাশক ব্যবহার করুন। নিমতেল স্প্রে করুন কাঁচালঙ্কা গাছে প্রতি সপ্তাহে একদিন।
  • কাঁচালঙ্কা গাছকে পর্যাপ্ত সূর্যের আলো দিতে হবে। টবটি এমন জায়গায় রাখুন যা দিনের বেলা দীর্ঘ সময়ের জন্য সূর্যের আলোর সংস্পর্শে থাকে।
  • প্রাকৃতিক সার হিসেবে বাটার মিল্ক ছাড়াও চায়ের পাতা, গোবর সার, ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন।
  • কাঁচালঙ্কা গাছ রোপণের সময় প্রতিটি পাত্রে একটি করে চারা রোপণ করুন, যাতে তাদের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা দেওয়া হয়। নিয়মিত জল-খাবার-ওষুধ দিলেন দেখবেন আপনার গাছ তরতরিয়ে বেড়ে উঠছে।
  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More