Cholesterol Medicine and Heart Disease: কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কি হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে? কী বলছে নতুন গবেষণা
Cholesterol Medicine and Heart Disease: কোলেস্টেরলের সঙ্গে হৃদরোগের সম্পর্ক আছে— একথা অনেকেই মনে করেন। তাহলে কি কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে ভালো থাকবে হৃদযন্ত্র?
Cholesterol Medicine and Heart Disease: কোলেস্টেরলের মাত্রার সঙ্গে হৃদরোগের সরাসরি যোগাযোগ রয়েছে। বিশেষ করে ‘খারাপ’ কোলেস্টেরল বা LDL-C-র মাত্রা বাড়লে হৃদযন্ত্রের নানা ধরনের সমস্যা বাড়ে পারে। এমন কথা অনেক দিন ধরেই বলছেন বিজ্ঞানী এবং চিকিৎসকরা। আর সেই কারণেই হৃদরোগের আশঙ্কা কমাতে তাঁরা নিয়মিত কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। কিন্তু এই ওষুধ খেলে কি হৃদরোগের আশঙ্কা কমে? কী বলছে হালের গবেষণা?

RCSI University of Medicine and Health Sciences -এর তরফে হালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেটি ছাপা হয়েছে JAMA Internal Medicine নামক জার্নালে। সেখানে Statins-জাতীয় ওষুধের সঙ্গে হৃদরোগের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।
Statins কীসের ওষুধ?
LDL-C বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা যাঁদের শরীরে বেশি থাকে, তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। তাই চিকিৎসকরা তাঁদের কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ওষুধ হল এই Statins।
আগের গবেষণায় কী বলা হয়েছে Statins-এর ভূমিকা নিয়ে?
এর আগে বেশির ভাগ গবেষণাতেই বলা হয়েছে, এই Statins প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে। সেই কারণেই এই Statins জাতীয় ওষুধের ব্যবহার তীব্রভাবে বেড়েছে বহু দেশেই। কিন্তু হালের গবেষণা এই বিষয়ে ভিন্ন মত জানাচ্ছে।
কী বলছে RCSI University-র গবেষণা?
সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, Statins প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা কমে যাচ্ছে— এমন কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সকলের ক্ষেত্রে একই ধরনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের প্রভাব পড়ছে এর ফলে।
নতুন এই গবেষণার প্রশ্ন তুলল, কোলেস্টেরলের ওষুধ খেয়ে হৃদরোগের আশঙ্কা কমানোর এত দিনের পদ্ধতিতে আদৌ ঠিক কি না, তা নিয়ে। আগামী দিনে এই বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে তাঁদের আশা।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


