মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালন, আলোচনায় গীতার মাহাত্ম্য
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ এই দিন একত্রে গীতা পাঠ করেন।
১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ছ'টায় শতাব্দি প্রাচীন হাওড়ার রামগোপাল মঞ্চে গীতা জয়ন্তী পালিত হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিল দেবলোক সোসিও-কালচারাল ফাউন্ডেশন ও হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ। আচার্য অনুভব হাজরার তত্ত্বাবধানে শ্রীমদ্ভাগবদ্গীতার সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের পাঠ ও অনুপাঠ হয়, একইসঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ এই দিন একত্রে গীতা পাঠ করেন। অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন দুই যোগ ব্যক্তিত্ব ইন্দ্ররূপ রায়চৌধুরী ও কিরণ মন্ডল।


গীতা পাঠ ছাড়াও বৈদিক মন্ত্র, সঙ্গীত ও গীতার মাহাত্ম্য কথন অনুষ্ঠিত হয়। মোক্ষদা একাদশীর পুণ্য তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তথা সমগ্র মানব সম্প্রদায়কে গীতার উপদেশ প্রদান করেছিলেন। ঘরে ঘরে গীতা পাঠের প্রচার প্রসার ও গীতাকে অনুসরণ করে জীবনাচরণের বার্তা পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনায় কোনায় পৌঁছে দিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। কারণ গীতাই পারে মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে এবং মানুষকে শান্তির পথে পরিচালিত করতে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


