মুখে দুর্গন্ধের ভয়ে কাঁচা পেঁয়াজ খান না? রইল দূর করার উপায়

মুখে পেঁয়াজের দুর্গন্ধের ভয়ে খান না। অন্য ব্যক্তির সামনে বিব্রত হওয়ার ভয়ে ত্যাগ স্বীকার করতে হয়।

Published on: Jan 22, 2026, 17:48:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেকেরই ভাত-রুটির সঙ্গে একটু পেঁয়াজ না হলে জমে না। কিন্তু মুখে পেঁয়াজের দুর্গন্ধের ভয়ে খান না। অন্য ব্যক্তির সামনে বিব্রত হওয়ার ভয়ে ত্যাগ স্বীকার করতে হয়।

মুখে দুর্গন্ধের ভয়ে কাঁচা পেঁয়াজ খান না? রইল দূর করার উপায়
মুখে দুর্গন্ধের ভয়ে কাঁচা পেঁয়াজ খান না? রইল দূর করার উপায়

কিন্তু চাইলে পেঁয়াজ খেয়েও মুখে দুর্গন্ধ এড়াতে পারবেন। কীভাবে? রইল সহজ উপায়।

তাজা ফল ও সবজি:

অনেক গবেষণায় দেখা গেছে যে তাজা ফল এবং সবজি মুখে সালফারের গন্ধকে অনেকাংশে কমাতে সাহায্য করে। ফলে শুধু পেঁয়াজ নয়। সঙ্গে শসা, গাজর, কচি পালং পাতা, টমেটো স্যালাদ হিসাবে খান।

চিউয়িং গাম :

কোনও ভাল মানের চিউয়িং গাম খেতে পারেন খাওয়ার পরে। একসঙ্গে ২টি খান। এতে অনেকটাই দুর্গন্ধ কমবে। তবে বেশি চিনি আছে এমন গাম এড়িয়ে চলুন।

খাওয়ার পরে ভাল করে মুখ ধুয়ে নিন :

খাওয়ার পর ভাল করে মুখ কুলকুচি করুন। মুখে, দাঁতের ফাঁকে যাতে কোনও টুকরো না আটকে থাকে, তা নিশ্চিত করুন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More