Sign in

Parakram divas: নেতাজির জন্মজয়ন্তীতে পালন করা হয় পরাক্রম দিবস? কেন এই নাম? কী এর গুরুত্ব

Parakram divas detailed history, reason and date: পরাক্রম দিবস কীভাবে পালন করা শুরু হল? কেনই বা একে ঘিরে রাজনৈতিক তরজা উঠেছিল। রইল অতীতের সংক্ষিপ্ত কথন।

Published on: Jan 22, 2026, 22:57:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পরাক্রম দিবস কী?

২০২১ সালে নেতাজির জন্মদিনকেই বিশেষ নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই নাম অনুযায়ী ২৩ জানুয়ারি এই বছর থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। তবে নাম যাই হোক, শ্রদ্ধার্ঘ জানানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকেই।

নেতাজির জন্মজয়ন্তীতে পালন করা হয় পরাক্রম দিবস? কেন এই নাম? কী এর গুরুত্ব
নেতাজির জন্মজয়ন্তীতে পালন করা হয় পরাক্রম দিবস? কেন এই নাম? কী এর গুরুত্ব

কীভাবে শুরু?

২০২১ সালে কলকাতার ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দেন। জল্পনা উঠেছিল তার আগে থেকেই। তবে ২৩ তারিখ কলকাতার অনুষ্ঠানটির আগের রাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর টুইটার প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়। সেখানেই উল্লিখিত হয়েছিল পরাক্রম দিবসের ট্যাগ। পোস্টটিতে পশ্চিমবঙ্গের জনসাধারণকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় পশ্চিমবঙ্গের ভাই ও বোন, আগামীকাল পরাক্রম দিবসের শুভ মুহূর্তে আপনাদের মাঝে আমি উপস্থিত থাকব, এটা আমার কাছে খুবই সম্মানের বিষয়। এই অনুষ্ঠান চলাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্যও জানাব।

ওই বছরের গোড়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে (২৩ জানুয়ারি) পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’।

এই দিন ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ জারি করে এও বলা হয়েছে, ‘নেতাজির জন্মদিন বিশেষ ভাবে পালন করার উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করা। বিশেষ করে দেশের যুব সমাজকে আরও দেশ ও সমাজমুখী করে তোলা ও দেশের প্রতি প্রেম জানানো’। জানানো হয়, এবার থেকে প্রতি বছর ওই দিনটি পরাক্রম দিবস হিসাবে পালিত হবে। ২০২১ থেকেই চলে আসছে এই বিশেষ নাম। তবে দেশনায়ক দিবস না হয়ে পরাক্রম দিবস কেন হল সেই নিয়েই উঠেছিল রাজনৈতিক তরজা।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More