ভিক্টোরিয়ায় পরাক্রম দিবস উদযাপনের উদ্য়োগ, সঙ্গে হবে দেশ মাতৃকার আরাধনা

অনুষ্ঠানের আকর্ষণ সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতৃকার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা।

Published on: Jan 21, 2026, 12:40:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভিক্টোরিয়ায় পরাক্রম দিবসের অনুষ্ঠান আগামী ২৩ জানুয়ারি, বিকেল ৪টে থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের এই উদ্যোগ নিয়েছেন ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জয় হিন্দ - দ্যা কল অফ এ রিভলিউশনারি। অনুষ্ঠানের আকর্ষণ সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতৃকার এই বীর সন্তানকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা।

ভিক্টোরিয়ায় পরাক্রম দিবস উদযাপনের উদ্য়োগ, সঙ্গে হবে দেশ মাতৃকার আরাধনা
ভিক্টোরিয়ায় পরাক্রম দিবস উদযাপনের উদ্য়োগ, সঙ্গে হবে দেশ মাতৃকার আরাধনা

নৃত্য পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি সাথে থাকছেন রঘুনাথ দাস ও দীক্ষা মন্জরীর ছাত্র -ছাত্রীরা, গানে রাঘব চট্টোপাধ্যায়,ইমন চক্রবর্তী ও তাঁর মিউজিক আকাদেমির ছাত্র -ছাত্রীরা, আরশাদ আলি খান, দূর্ণিবার সাহা, আরফিন রানা, আরাত্রিকা সিনহা, সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ।চলছে জোড় কদমে মহড়া।

এই দিনেই এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।

উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা
উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা

এই আয়োজনে অংশগ্রহণ করতে পারার আনন্দ ভাগ করে নিয়ে ডোনা গাঙ্গুলি ও ইমন চক্রবর্তী জানান , "এ নিবেদন আমাদের গর্বের। মাতৃভূমির বন্দনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হতে পেরে ভালো লাগছে।"