Summer Health Tips: এসে গেল রসিয়ে আম খাওয়ার মরশুম! তপ্তদিনের কোন সময়ে এই ফল খাওয়া উচিত জানেন?
Summer Health Tips: বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ভালো রাখতে, কতটা আম কখন খাচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আমকে মিষ্টি হিসাবেই দেখা উচিত।
Summer Health Tips: এসে গেল ল্যাংড়া,হিমসাগরের স্বাদে মন ডুবিয়ে দেওয়ার মরশুম। শুধু কি তাই? রৌদ্রউজ্জ্বল দিনে স্বাদের আলফানসো, বা বেগমপল্লীও ধীরে ধীরে পাতে পড়ার জন্য দিন গুনছে বাঙালি। ফলের রাজা আমের মধ্যে রয়েছে ভিটামিন এ থেকে ভিটামিন সি। এমন এক ফল বহু গুণের আধার। হজমে যেমন সাহায্য করে আম, তেমনই কোষ্ঠকাঠিন্য কাটাতেও সাহায্য করে এই ফল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার জন্য রয়েছে বিশেষ একটি সময়। এই আদর্শ সময় আম খেলে, তবেই মেনে এর পুরো পুষ্টিগুণ।

আম খাওয়ার আদর্শ সময়
কথায় বলে, 'ভরা পেটে ফল', অর্থাৎ খাবার খাওয়ার পর পাতে পড়তে হবে ফল। শেষপাতে ফালাহারে বাঙালির খাবার থালা সম্পূর্ণতা পায়। তবে নিউট্রিশিয়ানিস্টরা বলছেন, স্বাস্থ্য ভাল রাখতে, কতটা আম কখন খাচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা বলছেন, আমকে মিষ্টি হিসাবেই দেখা উচিত। আর তাই দুপুরে বা রাতের খাবারের পর এই ফল খাওয়া উচিত। তবে অবন্তী দেশপাণ্ডের মতে, আম খাওয়ার আদর্শ সময় হল বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে।
কখন আম খাবেন না?
নিউট্রিশিয়ানিস্টরা বলছেন, যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের একেবারই রাতের দিকে আম খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যে কুপ্রভাব পড়ে। 'বেশি রাতের দিকে আম খেলে ইনসুলিন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে।' ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে আম বুঝে শুনে খেতে হবে।
আমপানা কখন খাবেন?
আম সেদ্ধ করে, তাতে চিনি, স্বাদমতো নুন যোগ করে ( ইচ্ছে থাকলে এলাচ গুঁড়ো দিলেও দিতে পারেন) যে শরবত তৈরি হয় তা অনেকেরই প্রিয়। এছাড়াও গরমের দিনে বাঙালির প্রিয় খাবার আমপোড়ার শরবত তো রয়েইছে। অনেকেই মন মজাতে ভালোবাসেন আমপানাতে। বিশেষজ্ঞরা বলছেন, আমের এই শরবত সকালের দিকে পান করা ভাল। রাতের জন্য এটি সঠিক নয়। অবন্তী বলছেন, যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা আমেররসে একটু ঘি ফেলে খেতে পারেন। তাতে ইনসুলিন স্পাইক হবে না।
গোটা দিনে আম খাওয়ার সঠিক সময়
- গোটা আম দিনের যেকোনও বড় খাবারের পরই খাওয়া যেতে পারে।
-ব্রেকফাস্টে গোটা আম খাওয়া যেতে পারে। বা আমের শরবত, দই আম খাওয়া যেতে পারে।
-গ্লাইকেমিক ইনডেক্স কমাতে আধ চামত ঘি দিয়ে আমরস খান।
-আম দিয়ে স্যালাড ড্রেসিং করতে পারেন।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


