...
...
Next Story

Viral Picture: এটি নাকি বছরের সেরা ছবি! কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ছবিগুলি কীসের

আকাশ থেকে তোলা একটি ছবি। এক ঝলক দেখে যা মনে হচ্ছে, আসলে তা নয়।

Published on: Feb 1, 2026, 13:51:05 IST
By
Prefer HTon Google
Advertisement

সোশ্য়াল মিডিয়ায় রোজ রোজ কত কত ছবি হঠাৎ Viral হয়ে যায়। কিন্তু তার মধ্যে কতগুলি আলাদা করে ছবি হিসাবে বিখ্যাত হয়? খুব বেশি নয় মোটেই। কিন্তু উপরের ছবিটি সেই তালিকার মধ্যে পড়ে না। এঠি যেমন একই সঙ্গে সোশ্যা মিডিয়ায় Viral হয়ে গিয়েছে, তেমনই ছবির গুণগত মানের বিচারেও এটি প্রশংসা পেয়েছে।

এটি নাকি বছরের সেরা ছবি! কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ছবিগুলি কীসের
এটি নাকি বছরের সেরা ছবি! কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ছবিগুলি কীসের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ছবিটি পোস্ট করেছেন। মরুভূমির ছবি। সেখানে বেশ কয়েকটি চতুষ্পদ প্রাণী হেঁটে চলেছে বলে মনে হচ্ছে। কিন্তু আসলে কি তাই? যেগুলিকে দেখা যাচ্ছে, সেগুলি কি সত্যিই কোনও প্রাণী?

টুইটারে এক ব্যক্তি এই ছবিটি পোস্ট করে লিখেছেন, বিখ্যাত পত্রিকার মতে, এটি এ বছরের সেরা ছবি। কিন্তু অনেকেই তার কথার প্রতিবাদ করেছেন। বলেছেন, এই ছবিটি আসলে দু’বছরের পুরনো সেই সময়ে ছবিটি Viral হয়নি, হয়েছে বর্তমান সময়ে এসে। তাই এটিকে এই বছরের সেরা ছবি বলার উপায় নেই। কিন্তু এটি দু’বছর আগে বেশ কয়েকটি জায়গায় বছরের সেরা ছবির সম্মান পায়।

এবার দেখে নেওয়া যাক পুরো ছবিটি।

এই হল পুরো ছবি

কী মনে হচ্ছে? সত্যিই তো ছবিতে কতগুলি কালো রঙের চতুষ্পদ মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছে। কিন্তু আসলে বিষয়টি মোটেই তা নয়। যেগুলিকে আপনি কালো রঙের চতুষ্পদ প্রাণী বলে ভাবছেন, সেগুলি মোটেই কোনও প্রাণী নয়।

ছবিটি আরও একটু খুঁটিয়ে দেখলে, হয়তো বুঝতে পারেবেন, সেগুলি কী? আসলে সেগুলি চতুষ্পদ প্রাণী জেব্রার ছায়া। আরও কাছ থেকে দেখে নিন ছবিটি।

এবার দেখে বোঝা যায়, ছবিগুলো জেব্রা ও তাদের ছায়ার।

মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক দল জেব্রা। আর সূর্যের আলো মাটির উপর এঁকে দিয়েছে তাদের লম্বা ছায়া। সেগুলিকেই দেখে চতুষ্পদ প্রাণী বলে মনে হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON