যে কোনও মহিলার কাছেই মাতৃত্বের স্বাদ একটি পরমপ্রাপ্তি। এই অভূতপূর্ব অনুভতিকে তিলে তিলে উপভোগ করতে বহু মহিলাই মুখিয়ে থাকেন। একজন মহিলা গর্ভবতী কি না, তা জানতে রয়েছে ঘরে বসে টেস্টিং এর নানান সুযোগ। তবে টেস্টিং এর আগেও, বেশ কয়েকটি লক্ষণের দিকে নজর দিলে গর্ভবস্থা নিয়ে খানিকটা ধারণা পাওয়া যায়। টেস্টিং ছাড়াই খানিকটা ধারমা তৈরি হয় যে ওই মহিলা গর্ভবতী কী না। অনেক সময় দেখা যায়, বহু মহিলাই পিরিয়ড মিস করে গেলে তা স্বাভাবিক ঘটনা হিসাবে নেন। পরীক্ষার দিকে এগোন না। চিকিৎসকরা বলছেন এতে বহু জটিলতা তৈরি হয়। ফলে দেখে নেওয়া যাক গর্ভবতী হওয়ার লক্ষণ কী কী।
- পিরিয়ড মিস হয়ে যাওয়া গর্ভবতী হওয়ার অন্যতম কারণ হতে পারে। তবে পিরিয়ড মিস হওয়ার নেপথ্যে আরও বহু ধরনের কারণ থাকতে পারে। তবে পিরিয়ড মিস হলে, বেশি সময় অতিবাহিত না করে তা নিয়ে চটজলদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
- অনেক সময় বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এক্ষেত্রে এটিও প্রেগনেন্সির একটি লক্ষণ। গর্ভবতী হওয়া কালীন রক্তে ফ্লুইড বাড়তে থাকলে বারবার টয়লেটে যাওয়ার ঘটনা সামনে আসে।
- বহু সময় স্তনে একটি হালকা ব্যথা অনুভূত হতে শুরু করে। হরমোনে কিছু জেরে পরিবর্তনের এমন ঘটনা ঘটে যায়। তবে কয়েক সপ্তাহ বাদে এই সমস্যা কেটে যায়।
- অনেক ক্ষেত্রে মহিলাদের বারবার বমির প্রবণতা দেখা যায়। এছাড়াও গা গোলানো ভাব লেগে থাকে। এটিও গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ।
- অনেক সময় হালকা জ্বর বা পেটে ব্যথা দেখা যায় এই সময়ে। জ্বরের সময় তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা অনেক সময় জানান দেয় যে মহিলা গর্ভবতী।
- গর্ভবতী অবস্থায় স্বাদ আর গন্ধের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হয়। সেক্ষেত্রে পছন্দের খাবারও অনেক সময় ভালো লাগে না স্বাদের দিক থেকে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}{{/usCountry}}
Advertisement
{{/htLoading}}{{#usCountry}} {{/usCountry}}