...
...
Next Story

Republic Day 2022: প্রজাতন্ত্র দিবস নাকি সাধারণতন্ত্র দিবস? কোনটি বলা উচিত

কেউ বলেন, প্রজাতন্ত্র। কেউ বলেন, সাধারণতন্ত্র। বাংলায় কোনটি বলা উচিত?

Published on: Jan 26, 2026, 08:42:31 IST
By
Prefer HTon Google
Advertisement

২৬ জানুয়ারি। দিনটিকে কেউ কেউ বলেন প্রজাতন্ত্র দিবস। কেউ কেউ আবার বলেন সাধারণতন্ত্র দিবস। এর মধ্যে দুটোই কি ঠিক? নাকি কোনও একটি বলা উচিত? উত্তর বোঝার জন্য দিনটির ইতিহাস জেনে নেওয়া উচিত।

প্রজাতন্ত্র দিবস নাকি সাধারণতন্ত্র দিবস? কোনটি বলা উচিত
প্রজাতন্ত্র দিবস নাকি সাধারণতন্ত্র দিবস? কোনটি বলা উচিত

১৯৪৭ সালের ১৫ অগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পায় ভারত। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনও স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হত।

দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার ঘোষণা করা হয়। ১৯৪৭ সালের ২৯ অগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের ৪ নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়।

সংবিধান সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দু’টি হস্তলিখিত কপিতে সই করেন। এর দু’দিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এই দিনটিই Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়।

প্রজা এবং জনসাধারণ একই জিনিস। যেখানে রাজতন্ত্র বর্তমান, সেখানকার জনসাধারণকে প্রজা বলা হয়। ভারতে রাজতন্ত্র নেই। তাই ভারতকে সাধারণতন্ত্র বলা বেশি যুক্তিসম্মত।

তবে রাজা-রানি থেকেও গণতন্ত্র থাকতে পারে। যেমন ইংল্যান্ড বা জাপানে রয়েছে। এগুলোকে প্রজাতন্ত্র বলা যেতে পারে। কিন্তু যেখানে রাজা-রানী নেই, সেই সব দেশে ‘প্রজাতন্ত্র’ শব্দটি ব্যবহার করা খুব যুক্তিসম্মত নয় বলেই মত অনেকের। যেমন ভারত বা আমেরিকা। এই দেশগুলির ক্ষেত্রে ‘সাধারণতন্ত্র’ শব্দটি ব্যবহার করা উচিত।

বিশেষজ্ঞের মত:

এই বিষয়ে সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শ্যামলেন্দু মজুমদারকে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানে প্রজাতন্ত্র শব্দটির একটি বিশেষ অর্থ রয়েছে। এর মানে— যেখানে রাষ্ট্রের প্রধান দেশের সাধারণের দ্বারা নির্বাচিত। তাই এক্ষেত্রে প্রজাতন্ত্র শব্দটি নিয়ে অসুবিধা কিছু নেই।’ তবে পাশাপাশি যে ‘প্রজাতন্ত্র’ শব্দটিতে উপনিবেশবাদের ছোঁয়া লেগে রয়েছে, তাও মনে করেন শ্যামলেন্দুবাবু। সেই হিসাবে, সব দিক বিচার করে ‘সাধারণতন্ত্র’ শব্দটি লেখা বেশি ভালো বলে মত তাঁর। ‘সেক্ষেত্রে সাধারণের শাসনও বোঝায়, আবার উপনিবেশবাদের ছোঁয়া থেকেও মুক্ত হওয়া যায়’, বলছেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON