...
...
Next Story

Republic Day 2026: ২৬ জানুয়ারি ভারতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস, অন্য দেশে কবে পালিত হয় জানেন কি

বহু দেশেই পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। কোন দিন এবং তাদের ইতিহাসগুলি কেমন?

Published on: Jan 26, 2026, 12:45:55 IST
By
Prefer HTon Google
Advertisement

২৬ জানুয়ারি সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। তবে শুধু ভারতে নয়, অন্য দেশেও পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস।

২৬ জানুয়ারি ভারতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস, অন্য দেশে কবে পালিত হয় জানেন কি
২৬ জানুয়ারি ভারতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস, অন্য দেশে কবে পালিত হয় জানেন কি

কোন কোন দেশে কবে এই প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস পালন করা হয়, দেখে নেওয়া যাক:

  • প্রতিবেশী দেশ পাকিস্তান ১৯৫৬ সালের ২৩ মার্চ নিজেদের ইসলামিক রিপাবলিক বা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এর অন্যতম কারণ হল, ১৯৪০ সালের ২৩ মার্চ অল ইন্ডিয়া মুসলিম লিগ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পৃথক দেশের প্রস্তাব ঘোষণা করে। সেই কারণে ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস।
  • ইতালির ক্ষেত্রে আবার রাজতন্ত্রের পতনের দীর্ঘ ৮৫ বছর পর রিপাবলিক হওয়ার কথা ঘোষণা করা হয়। তাই ২ জুন ভীষণ গুরত্বপূর্ণ ইতালিয়ানদের কাছে। সে দিন ওই দেশের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস।
  • তুরস্কের ক্ষেত্রে ২৯ অক্টোবর, ১৯২৩ একটি চিরস্মরণীয় দিন। কারণ এই দিনে তুরস্কের সংবিধান সংশোধনের পর শেষমেশ দেশ রিপাবলিক হিসেবে সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করেছিল। ফলে এই দিনটি ওই দেশে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়।
  • বসনিয়া ও হার্জেগোভিনার ক্ষেত্রে ৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। কারণ নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী যুদ্ধের পর যুগোস্লাভিয়া ভেঙে গিয়ে এই দিনেই এই নবীন দেশের জন্ম হয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON